২২/১. অধ্যায়ঃ

আংটির বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৪০৩-[২১]

وَعَن أُخْت لِحُذَيْفَة أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَا مَعْشَرَ النِّسَاءِ أَمَا لَكُنَّ فِي الْفِضَّةِ مَا تُحَلَّيْنَ بِهِ؟ أَمَا إِنَّهُ لَيْسَ مِنْكُنَّ امْرَأَةٌ تُحَلَّى ذَهَبًا تُظْهِرُهُ إِلَّا عُذِّبَتْ بِهِ» . رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ

হুযায়ফাহ্ (রাঃ)-এর ভগ্নি হতে বর্ণিতঃ

একদিন রাসূলুল্লাহ (ﷺ) বলেন : হে মহিলা সম্প্রদায়! তোমাদের জন্য এটা কি যথেষ্ট নয় যে, তোমরা কেবলমাত্র রূপার দ্বারা অলঙ্কার তৈরি করবে? সাবধান! তোমাদের যে মহিলা সোনার অলঙ্কার প্রস্তুত করবে এবং তা বেগানা পুরুষদের মধ্যে প্রকাশ করে বেড়াবে, তজ্জন্য তাকে কঠোর শাস্তি দেয়া হবে।

[১] য‘ঈফ : আবূ দাঊদ ৪২৩৭, নাসায়ী ৫১৩৭, ৫১৩৮, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ২০০৮, ২০০৮৯, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৭৮০৪। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘রিব্‘ঈ ইবনু হিরাশ’’-এর স্ত্রীর পরিচয় পাওয়া যায় না। দেখুন- তাহক্বীক মুসনাদে আহমাদ ২৩৪২৮, তাহক্বীক দারিমী- হুসায়ন সুলায়ম আসাদ : ২৬৪৫।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন