২২/৩. অধ্যায়ঃ

চুল আঁচড়ানো - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৪৮২-[৬৪]

وَعَن الوليدِ بن عقبةَ قَالَ: لَمَّا فَتَحَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ جَعَلَ أَهْلُ مَكَّةَ يَأْتُونَهُ بصبيانهم فيدعو لَهُم بِالْبركَةِ وَيمْسَح رؤوسهم فَجِيءَ بِي إِلَيْهِ وَأَنَا مُخَلَّقٌ فَلَمْ يَمَسَّنِي من أجل الخَلوق. رَوَاهُ أَبُو دَاوُد

ওয়ালীদ ইবনু ‘উক্ববাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) যখন মাক্কাহ্ জয় করলেন, তখন মাক্কাবাসীরা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে তাঁর খিদমাতে আনতে শুরু করে আর তিনি তাদের জন্য বারাকাতের দোয়া করতেন এবং তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন। (বর্ণনাকারী) ওয়ালীদ বলেন, আমাকেও তাঁর খিদমাতে আনা হলো, সে সময় আমার গায়ে খলূক্ব সুগন্ধি মাখা ছিল। সে (রঙিন) খলূক্ব সুগন্ধির দরুন তিনি আমাকে স্পর্শ করেননি।

[১] মুনকার য‘ঈফ : আবূ দাঊদ ৪১৮১, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৭৮৬২। হাদীসটি মুনকার য‘ঈফ হওয়ার কারণ হলো এর সনদে আছে ‘‘আবদুল্লাহ আল হামদানী’’, আর ইনিই হলেন আবূ মূসা। ইনি একজন অপরিচিত বর্ণনাকারী। দেখুন- তাহক্বীক মুসনাদে আহমাদ- শু‘আয়ব আরনাউত্বব : ১৬৪২৬।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন