২২/৩. অধ্যায়ঃ
চুল আঁচড়ানো - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৪৮৭-[৬৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৪৮৭-[৬৯]
وَعَن ابنِ الْمسيب سُمِعَ يَقُولُ: إِنَّ اللَّهَ طَيِّبٌ يُحِبُّ الطِّيبَ نَظِيفٌ يُحِبُّ النَّظَافَةَ كَرِيمٌ يُحِبُّ الْكَرَمَ جَوَادٌ يُحِبُّ الْجُودَ فَنَظِّفُوا أُرَاهُ قَالَ: أَفْنِيَتَكُمْ وَلَا تشبَّهوا باليهود قَالَ: فذكرتُ ذَلِك لمهاجرين مِسْمَارٍ فَقَالَ: حَدَّثَنِيهِ عَامِرُ بْنُ سَعْدٍ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ إِلَّا أَنَّهُ قَالَ: «نَظِّفُوا أَفْنِيتَكُمْ» . رَوَاهُ التِّرْمِذِيّ
সা'ঈদ ইবনুল মুসাইয়্যাব (রহঃ) হতে বর্ণিতঃ
নিশ্চয় আল্লাহ তা'আলা পবিত্র, তিনি পবিত্রতাকেই ভালোবাসেন। তিনি পরিচ্ছন্ন, তাই পরিচ্ছন্নতাকেই পছন্দ করেন। তিনি দয়ালুও, তাই দয়া করাকে ভালোবাসেন। তিনি দাতা, তাই দানশীলতাকে পছন্দ করেন। সুতরাং তোমরা নিজেদের পরিষ্কার- পরিচ্ছন্ন রাখো। রাবী বলেন, সম্ভবতঃ ইবনু মুসাইয়্যাব বলেছেন : তোমাদের (ঘর-দুয়ার ও) আঙ্গিনাকে ইয়াহুদীদের মতো (অপরিচ্ছন্ন) রেখো না। বর্ণনাকারী বলেন, ইবনু মুসাইয়্যাব-এর বর্ণিত এ কথাগুলো আমি মুহাজির ইবনু মিসমার-এর কাছে বর্ণনা করলাম। তখন তিনি বললেন : অবিকল এ কথাগুলো আমাকে ‘আমির ইবনু সা'দ তাঁর পিতার মাধ্যমে নবী (ﷺ) হতে বর্ণনা করেছেন। তবে তিনি নিঃসন্দেহে বলেছেন : তোমরা নিজেদের আঙ্গিনাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখো।
[১] য‘ঈফ : তিরমিযী ২৭৯৯, য‘ঈফুল জামি‘উস্ সগীর ১৬১৬, মুসনাদে আবূ ইয়া‘লা ৭৯১, হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে আছে ‘‘খালিদ ইবনু ইলইয়াস’’ য‘ঈফ রাবী। তার ব্যাপারে ইবনু হিব্বান বলেনঃ এ রাবী বিশ্বস্ত রাবীদের নিকট থেকে হাদীস জাল করত। কাজেই এ ব্যক্তি হাদীস জালকারী। ইমাম বুখারী বলেনঃ সে মুনকারুল হাদীস কোন কিছুই না। ইমাম নাসায়ী বলেন যে, মাতরূকুল হাদীস। বিস্তারিত দেখুন- তুহফাতুল আহওয়াযী ৮/৬৮, হাঃ ২৭৯৯।
