২২/৩. অধ্যায়ঃ
চুল আঁচড়ানো - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৪৮৮-[৭০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৪৮৮-[৭০]
وَعَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّهُ سَمِعَ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ يَقُولُ: كَانَ إِبْرَاهِيمُ خَلِيلُ الرَّحْمَنِ أوَّلَ النَّاس ضيَّف الضَّيْف وَأَوَّلَ النَّاسِ اخْتَتَنَ وَأَوَّلَ النَّاسِ قَصَّ شَارِبَهُ وَأَوَّلَ النَّاسِ رَأَى الشَّيْبَ فَقَالَ: يَا رَبِّ: مَا هَذَا؟ قَالَ الرَّبُّ تَبَارَكَ وَتَعَالَى: وَقَارٌ يَا إِبْرَاهِيمُ قَالَ: رَبِّ زِدْنِي وَقَارًا. رَوَاهُ مَالك
ইয়াহিয়া ইবনু সা'ঈদ (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি সা'ঈদ ইবনু মুসাইয়্যাব (রাঃ)-কে বলতে শুনেছেন : আল্লাহর বন্ধু ইব্রাহীম খলীল (আঃ)-ই প্রথম মানুষ যিনি মেহমানের আতিথেয়তা করেছেন। তিনিই প্রথম ব্যক্তি যিনি খত্না করেছেন। তিনিই প্রথম ব্যক্তি যিনি গোঁফ কেটেছেন। আর তিনিই প্রথম মানুষ যিনি চুল সাদা হতে দেখেছেন। তখন তিনি বলে উঠলেন : হে প্রভু! এটা কি? মহান আল্লাহ তা'আলা বললেন : হে ইব্রাহীম! এটা মর্যাদার প্রতীক। তখন ইব্রাহীম (আঃ) প্রার্থনা করলেন : হে প্ৰভু! আমার মর্যাদাকে আরো বৃদ্ধি করে দাও।
[১] সহীহ : মুওয়াত্ত্বা মালিক ৩৪০৮, মুসান্নাফ ‘আবদুর রায্যাক ২০২৪৫, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ৩১৮৩২, শু‘আবুল ঈমানর ৬৩৯২, আল আদাবুল মুফরাদ ১২৫০।
