২২/৩. অধ্যায়ঃ
চুল আঁচড়ানো - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৪৮৬-[৬৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৪৮৬-[৬৮]
وَعَن عطاءِ بن يسارٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ فَدَخَلَ رَجُلٌ ثَائِرُ الرَّأْسِ وَاللِّحْيَةِ فَأَشَارَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ كَأَنَّهُ يَأْمُرُهُ بِإِصْلَاحِ شَعْرِهِ وَلِحْيَتِهِ فَفَعَلَ ثُمَّ رَجَعَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَيْسَ هَذَا خَيْرًا مِنْ أَنْ يَأْتِيَ أَحَدُكُمْ وَهُوَ ثَائِرُ الرَّأْسِ كَأَنَّهُ شَيْطَان» . رَوَاهُ مَالك
'আত্বা ইবনু ইয়াসার (রহঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ) মসজিদে ছিলেন। এ সময় দাড়ি চুলে এলোমেলো এক ব্যক্তি এলো, তখন রাসূলুল্লাহ (ﷺ) হাত দ্বারা তার প্রতি ইশারা করলেন, যেন তিনি নির্দেশ দিচ্ছেন যে, সে যেন তার চুল দাড়ি ঠিক করে আসে। লোকটি তাই করল। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ)-এর খিদমাতে ফিরে এলো। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন : তোমাদের কেউ শায়ত্বনের মতো এলোমেলো চুলে আসতে, তা অপেক্ষা এখন যে অবস্থায় আছো তা কি উত্তম নয়!
[১] সহীহ : মুওয়াত্ত্বা মালিক ৩৪৯৪, শু‘আবুল ঈমান ৬৪৬২।
