২২/৩. অধ্যায়ঃ
চুল আঁচড়ানো - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৪৮৩-[৬৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৪৮৩-[৬৫]
وَعَنْ أَبِي قَتَادَةَ أَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ لِي جُمَّةً أَفَأُرَجِّلُهَا؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَعَمْ وَأَكْرِمْهَا» قَالَ: فَكَانَ أَبُو قَتَادَةَ رُبَّمَا دَهَنَهَا فِي الْيَوْمِ مَرَّتَيْنِ مِنْ أَجْلِ قَوْلُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نِعْمَ وَأَكْرمهَا» . رَوَاهُ مَالك
আবূ ক্বতাদাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বললেন : আমার চুল ঘাড় পর্যন্ত পৌঁছেছে। সুতরাং আমি কি তা আঁচড়িয়ে রাখতে পারি? রাসূলুল্লাহ (ﷺ) বললেন : হ্যাঁ এবং তাকে সযত্নে রাখো। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর হ্যাঁ এবং তাকে যত্ন করো বলার কারণে আবূ ক্বতাদাহ্ দৈনিক দু'বার তাতে তেল মালিশ করতেন।
[১] য‘ঈফ : মুওয়াত্ত্বা মালিক ৩৪৯৩, শারহুস্ সুন্নাহ্ ৩১৬৫। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সানাদ বিচ্ছিন্ন এবং এর মতনে উল্টাপাল্টা (ইযত্বিরাব) রয়েছে। এর ইনকিত্বা‘ তথা বিচ্ছিন্নতা হলো, নাসায়ীতে ২/২৯২ এসেছে, ইবনু মিকদাম বাহ্যিকভাবে বিশুদ্ধ কিন্তু সে সূক্ষ্মভাবে তাদলীস করত। বিস্তারিত দেখুন- গয়াতুল মিন্নাহ ফী ইতমামি তামামিল মিন্নাহ ১/৫৪।
