২২/৩. অধ্যায়ঃ

চুল আঁচড়ানো - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৪৮৪-[৬৬]

وَعَن الحجاح بْنِ حَسَّانَ قَالَ دَخَلْنَا عَلَى أَنَسِ بْنِ مَالك فَحَدَّثَتْنِي أُخْتِي الْمُغِيرَةُ قَالَتْ: وَأَنْتَ يَوْمَئِذٍ غُلَامٌ وَلَكَ قَرْنَانِ أَوْ قُصَّتَانِ فَمَسَحَ رَأْسَكَ وَبَرَّكَ عَلَيْكَ وَقَالَ: «احْلِقُوا هَذَيْنِ أَوْ قُصُّوهُمَا فَإِنَّ هَذَا زِيُّ الْيَهُود» . رَوَاهُ أَبُو دَاوُد

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা (শিশুকালে) হাসান ইবনু মালিক (রাঃ)-এর নিকট গেলাম। আমার ভগ্নি মুগীরাহ্ সেদিনকার ঘটনাটি আমাকে (এভাবে বর্ণনা করেছেন যে, তুমি তখন ছোট বাচ্চা ছিলে। তোমার চুলের দু'টি বেণি অথবা দু'টি গুচ্ছ ছিল। তখন আনাস (রাঃ) তোমার মাথার উপরে হাত ফিরিয়ে তোমার জন্য বারাকাতের দোয়া করলেন এবং বললেন : তার এ বেণি দু'টি কেটে ফেলো অথবা বলেছেন : মুড়িয়ে ফেলো। কেননা এটা ইয়াহুদীদের আচরণ।

[১] য‘ঈফ : আবূ দাঊদ ৪১৯৭, শু‘আবুল ঈমান ৬৪৮৩। য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে মুগীরাহ্ বিনতু হাস্সান (حسّن) নামে একজন বর্ণনাকারী আছে, যে মাকবূলাহ্ (مقبولة)। তার ব্যাপারে ইমাম মুনযিরী (রহিমাহুল্লাহ) চুপ থেকেছেন। আলবানী (রহিমাহুল্লাহ) সিলসিলাতুয্ য‘ঈফাতে ৯০০ নং-এ বলেছেনঃ সানাদ য‘ঈফ। হাফিয ইবনু হাজার আল ‘আসকালানী (রহিমাহুল্লাহ) ‘‘আত্ তাকরীবে’’ তাকে মাকবূলাহ্ বলেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন