২৫/১. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৬৩৬-[৯] - ভুল সালামের জবাব

সালাম - প্রথম অনুচ্ছেদ

প্রশংসনীয় কাজ ও কথাকে আদাব (আদব) বলা হয়। ইমাম সুয়ূত্বী (রহিমাহুল্লাহ) বলেনঃ চারিত্রিক মহৎ গুণাবলী লাভ করাকে আদব বলা হয়। আবার কেউ কেউ বলেন, সৎকর্মের সাথে থাকা ও অসৎ কাজ থেকে বিরত থাকার নাম আদাব। কেউ কেউ বলেন, বড়দের সম্মান করা ও ছোটদের সাথে সদয় আচরণ করাকে আদব বলে।এটাও বলা হয় যে,أدبশব্দটিمأدبةথেকে গৃহীত। আর তা হলো খাবারের প্রতি আহবান করা, এটা এজন্য নাম হয়েছে যে, সাধারণত খাদ্যের প্রতি ডাকাই হয়। (মিরক্বাতুল মাফাতীহ)

ভুল বা কটূ সালামের সংক্ষিপ্ত জবাব

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৬৩৬-[৯]

وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا سَلَّمَ عَلَيْكُمُ الْيَهُودُ فَإِنَّمَا يَقُولُ أَحَدُهُمْ: السَّامُ عَلَيْك. فَقل: وَعَلَيْك

‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যখন ইয়াহুদীরা তোমাদেরকে সালাম দেয়, তখন তারা “আসামু ‘আলায়কা” (অর্থাৎ- শীঘ্রই তোমার মৃত্যু ঘটুক) বলে, তখন তোমরাও জবাবে বলবে “ওয়া ‘আলায়কা” (অর্থাৎ- তোমারও মৃত্যু হোক)।

[১] সহীহ : বুখারী ৬২৫৭, মুসলিম (২১৬৬)-১২, আহমাদ ৪৬৫৩, সিলসিলাতুস্ সহীহাহ্ ২২৪২, আল জামি‘উস্ সগীর ৬০৮, সহীহুল জামি‘ ৬০৬, সহীহ আল আদাবুল মুফরাদ ৮৪২।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৬৩৬-[৯]-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবনু উমর (রা.) থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেন, যখন ইয়াহুদীরা তোমাদের সালাম দেয়, তখন তাদের কেউ বলে, আসসামু আলাইকা—অর্থাৎ তোমার মৃত্যু হোক। তখন তোমরা বলবে, ওয়া আলাইকা—অর্থাৎ তোমার ওপরও। এখানে নবী صلى الله عليه وسلم আবেগী বা কঠোর ভাষায় জবাব দিতে বলেননি; বরং সংক্ষিপ্ত জবাবের শিক্ষা দিয়েছেন। একই বিষয়ে পরের হাদিসে আহলে কিতাবের সালামের জবাব হিসেবে ওয়া আলাইকুম বলার কথা এসেছে। এই হাদিস থেকে বোঝা যায়, কটূ কথা শুনলেও মুমিনের জবাব নিয়ন্ত্রিত হওয়া উচিত। সালামের নামে যদি ভুল বা কটূ শব্দ বলা হয়, তখন জবাবও হাদিসের নির্দেশ অনুযায়ী হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কেউ কটূ শব্দে সালাম দিলে সংক্ষিপ্ত জবাব দিতে হবে।
  • রাগের জবাবে অতিরিক্ত কঠোরতা দেখানো ঠিক নয়।
  • আহলে কিতাবের সালামের জবাব বিষয়ে হাদিসে নির্দিষ্ট ভাষা এসেছে।
  • মুমিনের ভাষা নিয়ন্ত্রিত ও হাদিসনির্ভর হওয়া উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন