২৫/১. অধ্যায়ঃ

সালাম - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৬৬২-[৩৫]

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَمَّا خَلَقَ اللَّهُ آدَمَ وَنَفَخَ فِيهِ الرُّوحَ عَطَسَ فَقَالَ: الْحَمْدُ لِلَّهِ فَحَمِدَ اللَّهَ بِإِذْنِهِ فَقَالَ لَهُ رَبُّهُ: يَرْحَمُكَ اللَّهُ يَا آدَمَ اذْهَبْ إِلَى أُولَئِكَ الْمَلَائِكَةِ إِلَى مَلَأٍ مِنْهُمْ جُلُوسٍ فَقُلِ: السَّلَامُ عَلَيْكُمْ. فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ. قَالُوا: عَلَيْكَ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ. ثُمَّ رَجَعَ إِلَى رَبِّهِ فَقَالَ: إِنَّ هَذِهِ تَحِيَّتُكَ وَتَحِيَّةُ بَنِيكَ بَيْنَهُمْ. فَقَالَ لَهُ اللَّهُ وَيَدَاهُ مَقْبُوضَتَانِ: اخْتَرْ أَيَّتَهُمَا شِئْتَ؟ فَقَالَ: اخْتَرْتُ يَمِينَ رَبِّي وَكِلْتَا يَدَيْ رَبِّي يَمِينٌ مُبَارَكَةٌ ثُمَّ بَسَطَهَا فَإِذَا فِيهَا آدَمُ وَذُرِّيَّتُهُ فَقَالَ: أَيْ رَبِّ مَا هَؤُلَاءِ؟ قَالَ: هَؤُلَاءِ ذُرِّيَّتُكَ فَإِذَا كُلُّ إِنْسَانٍ مَكْتُوبٌ عُمْرُهُ بَين عَيْنَيْهِ فَإِذا فيهم رجلٌ أضوؤهُم - أَوْ مِنْ أَضْوَئِهِمْ - قَالَ: يَا رَبِّ مَنْ هَذَا؟ قَالَ: هَذَا ابْنُكَ دَاوُدُ وَقَدْ كَتَبْتُ لَهُ عُمْرَهُ أَرْبَعِينَ سَنَةً. قَالَ: يَا رَبِّ زِدْ فِي عُمْرِهِ. قَالَ: ذَلِكَ الَّذِي كَتَبْتُ لَهُ. قَالَ: أَيْ رَبِّ فَإِنِّي قَدْ جَعَلْتُ لَهُ مِنْ عُمْرِي سِتِّينَ سَنَةً. قَالَ: أَنْتَ وَذَاكَ. قَالَ: ثُمَّ سَكَنَ الْجَنَّةَ مَا شَاءَ اللَّهُ ثُمَّ أُهْبِطَ مِنْهَا وَكَانَ آدَمُ يَعُدُّ لِنَفْسِهِ فَأَتَاهُ مَلَكُ الْمَوْتِ فَقَالَ لَهُ آدَمُ: قَدْ عَجَّلْتَ قَدْ كَتَبَ لِي أَلْفَ سَنَةٍ. قَالَ: بَلَى وَلَكِنَّكَ جَعَلْتَ لِابْنِكَ دَاوُدَ سِتِّينَ سَنَةً فَجَحَدَ فَجَحَدَتْ ذُرِّيَّتُهُ وَنَسِيَ فَنَسِيَتْ ذُرِّيَّتُهُ قَالَ: «فَمن يؤمئذ أَمر بِالْكتاب وَالشُّهُود» رَوَاهُ التِّرْمِذِيّ

আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যখন আল্লাহ তা'আলা আদাম (আঃ)-কে সৃষ্টি করলেন এবং তাঁর মধ্যে প্রাণ দান করলেন, তখন আদাম (আঃ) হাঁচি দিলেন এবং আল্লাহ তা'আলার অনুমতিক্রমে তাঁর প্রশংসা করে “আল্হাম্‌দুলিল্লা-হ” বললেন। আল্লাহ তা'আলা তাঁকে বললেন : হে আদাম! আল্লাহ তোমাকে রহম করুন। এখন তুমি ঐ উপবেশনকার মালায়িকাহ্'র (ফেরেশতাদের) কাছে যাও, যাঁরা বসে আছে। আর তাঁদেরকে বলো “আস্সালা-মু ‘আলায়কুম” (তোমাদের প্রতি আল্লাহ শান্তি বর্ষণ করুন)। তিনি গিয়ে বললেন : “আস্সালা-মু ‘আলায়কুম”। মালায়িকাহ্ জবাবে বললেন : “আলায়কাস্ সালা-মু ওয়া রহমাতুল্ল-হ” (তোমার প্রতি আল্লাহর শান্তি ও রহমাত বর্ষিত হোক)। অতঃপর তিনি তাঁর প্রতিপালকের নিকট ফিরে আসলেন। আল্লাহ তা'আলা বললেন : এটাই তোমার এবং তোমার সন্তানদের পারস্পরিক অভিবাদন।তখন আল্লাহ তা'আলা তাঁকে নিজের দু'হাত দেখিয়ে বললেন : তুমি এ দু'টির যে কোন একটি পছন্দ করো। তখন তাঁর উভয় হাত মুষ্টিবদ্ধ ছিল। আদাম (আঃ) বললেন : হে প্রভু! আমি তোমার ডান হাতকে পছন্দ করলাম। আল্লাহ তা'আলার উভয় হাতই ডান হাত এবং কল্যাণকর। অতঃপর আল্লাহ তা'আলা তাঁর হাত খুলতেই দেখা গেল, তাতে আদাম (আঃ)-এর সন্তানগণ রয়েছে। তখন আদাম (আঃ) বললেন : হে আমার প্রতিপালক! এরা কারা? আল্লাহ তা'আলা বললেন : এরা তোমার সন্তান।তখন দেখা গেল, প্রত্যেক ব্যক্তির আয়ুষ্কাল তাঁর দু'চোখের মাঝে অর্থাৎ- কপালে লিপিবদ্ধ আছে। তন্মধ্যে উজ্জ্বলতর এক ব্যক্তি রয়েছে। আদাম (আঃ) জিজ্ঞেস করলেন : হে প্রভু! এ ব্যক্তি কে? আল্লাহ তা'আলা বললেন : এ ব্যক্তি তোমার অন্যতম সন্তান “দাউদ”। তাঁর আয়ু আমি চল্লিশ বছর লিখেছি। আদাম (আঃ) বললেন : “হে প্রভু! তাঁর আয়ু বাড়িয়ে দিন”। আল্লাহ তা'আলা বললেন আমি তো তাঁর এতটুকু আয়ুষ্কাল লিখে রেখেছি। আদাম (আঃ) জিজ্ঞেস করলেন : হে রর্! আমি আমার আয়ু হতে ষাট বছর দান করলাম। আল্লাহ তা'আলা বললেন : “ঠিক আছে, তুমি আর তোমার সন্তান দাউদ জানে” অর্থাৎ- এটা তোমার ব্যাপার।রাসূলুল্লাহ (ﷺ) বলেন : অতঃপর আল্লাহ তা'আলার ইচ্ছানুযায়ী আদাম (আঃ) জান্নাতে বসবাস করেন। অতঃপর তাঁকে জান্নাত হতে বের করে দেয়া হলো। আদাম (আঃ) নিজের বয়সের বছরগুলো গণনা করতে লাগলেন, (যখন তাঁর আয়ুষ্কাল নয়শত চল্লিশ বছর শেষ হয়ে গেল) তখন তাঁর কাছে মৃত্যুর মালাক (ফেরেশ্তা আযরাঈল (আঃ)) আসলেন। আদাম (আঃ) তাঁকে বললেন : তুমি তো আগে এসেছ, আমার জন্য এক হাজার বছর আয়ুষ্কাল লেখা রয়েছে। মৃত্যুর মালাক বললেন, জ্বি-হ্যা, কিন্তু আপনি আপনার সন্তান দাউদ (আঃ)-কে ষাট বছর আয়ু দান করেছেন। তখন আদাম (আঃ) অস্বীকার করলেন। এ কারণে তাঁর সন্তানগণও অস্বীকার করে থাকেন এবং আদাম (আঃ) ভুলে গেছেন, তাই তাঁর সন্তানগণও ভুলে যায়।রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : সেদিন হতে লিখে রাখতে এবং সাক্ষী রাখতে নির্দেশ দেয়া হয়েছে।

[১] হাসান সহীহ : তিরমিযী ৩৩৬৮, আবূ ইয়া‘লা ৬৬৫৪, সহীহ ইবনু হিব্বান ৬১৬৭, ‘বায়হাক্বী’র কুবরা ২১০২৫।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন