২৫/৪. অধ্যায়ঃ

দণ্ডায়মান হওয়া - প্রথম অনুচ্ছেদ

الْقيامএর পরিচিতি :الْقيامশব্দটি বাবেنَصَرَএর মাসদার শাব্দিক অর্থ : দণ্ডায়মান হওয়া, দাঁড়ানো।পারিভাষিক অর্থ : কারো সম্মানার্থে দাঁড়ানো তথা ঐ সম্মানিত ব্যক্তি যতক্ষণ বসে থাকবে, ততক্ষণ ঐ স্থানে দাঁড়িয়ে থাকাকে ক্বিয়াম বলা হয়।

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৬৯৫-[১]

عَن أبي سعيد الْخُدْرِيّ قَالَ: لَمَّا نَزَلَتْ بَنُو قُرَيْظَةَ عَلَى حُكْمِ سَعْدٍ بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِ وَكَانَ قَرِيبًا مِنْهُ فَجَاءَ عَلَى حِمَارٍ فَلَمَّا دَنَا مِنَ الْمَسْجِدِ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْأَنْصَارِ: «قُومُوا إِلَى سيِّدكم» . مُتَّفق عَلَيْهِ. وَمَضَى الْحَدِيثُ بِطُولِهِ فِي «بَابِ حِكَمِ الْإِسْرَاءِ»

আবূ সা'ঈদ আল খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

বানূ কুরায়যাহ্ সম্প্রদায় যখন সা'দ (রাঃ)-এর ঘোষিত রায় মেনে নেয়ার শর্তে দূর্গ হতে অবতরণ করল, তখন রাসূলুল্লাহ (ﷺ) সা'দকে ডেকে পাঠালেন। তিনি নবী (ﷺ)-এর নিকটবর্তী ছিলেন। সা'দ যখন গাধার পিঠে আরোহণ করে মসজিদে নাবাবীর নিকটবর্তী হলেন, তখন নবী (ﷺ) আনসারগণকে বললেন : তোমরা তোমাদের নেতার সাহায্যের জন্য দাঁড়িয়ে যাও। এ হাদীসের বিস্তারিত বর্ণনা بَابِ حِكَمِ الْإِسْرَاءِ “মি'রাজের ঘটনাবলী অধ্যায়ে” হয়েছে।

[১] সহীহ : বুখারী ৪১২১, মুসলিম ৬৪-(১৭৬৮), আবূ দাঊদ ৫২১৫, ‘নাসায়ী’র কুবরা ৮২২২, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১১৬৪৭, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৫১৮৫, হিলইয়াতুল আওলিয়া ৩/১৭১, শু‘আবুল ঈমান ৮৯২৫, সহীহ ইবনু হিব্বান ৭০২৮, আহমাদ ১১১৬৮, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ৩৩৮৩০, সিলসিলাতুস্ সহীহাহ্ ৬৭, সহীহুল জামি‘ ৪৪২৭।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন