২৫/৩. অধ্যায়ঃ
করমর্দন ও আলিঙ্গন - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৬৯৪-[১৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৬৯৪-[১৮]
وَعَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَلَّى أَرْبَعًا قَبْلَ الْهَاجِرَةِ فَكَأَنَّمَا صَلَّاهُنَّ فِي لَيْلَةِ الْقَدْرِ وَالْمُسْلِمَانِ إِذَا تَصَافَحَا لَمْ يَبْقَ بَيْنَهُمَا ذَنْبٌ إِلَّا سَقَطَ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ»
বারা’ ইবনু ‘আযিব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি দ্বিপ্রহরের পূর্বে চার রাক্‘আত সালাত আদায় করল, সে যেন এ চার রাক্'আত ক্বদরের রাতে আদায় করল। আর দু'জন মুসলিম যখন করমর্দন করে, তখন তাদের মধ্যে কোন গুনাহ অবশিষ্ট থাকে না, মাফ করে দেয়া হয়।
[১] হাসান লিগয়রিহী : শু‘আবুল ঈমান ৮৯৫৫। হাদীসটি সম্পর্কে আলবানী (রহিমাহুল্লাহ) বলেনঃ আমি হাদীসটির সানাদ সম্পর্কে অবহিত হতে পারিনি, তবে বাহ্যিকভাবে মনে হচ্ছে হাদীসটি জাল। হিদায়াতুর্ রুওয়াত ৪/৩৩৪। আমরা হাদীসটির তাহক্বীক পেয়েছি ‘‘জাওয়ামি‘উল কালিম’’ নামক সফ্টওয়্যার থেকে।
