২৫/৩. অধ্যায়ঃ
করমর্দন ও আলিঙ্গন - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৬৯৩-[১৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৬৯৩-[১৭]
وَعَنْ عَطَاءٍ الْخُرَاسَانِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَصَافَحُوا يَذْهَبِ الْغِلُّ وَتَهَادَوْا تَحَابُّوا وَتَذْهَبِ الشَّحْنَاءُ» رَوَاهُ مَالِكٌ مُرْسَلًا
‘আত্বা আল খুরাসানী (রহিমাহুল্লাহ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমরা পরস্পর করমর্দন করো, এতে অন্তরের হিংসা ও বিদ্বেষ অন্তর্হিত হয় এবং পরস্পরের মধ্যে উপঢৌকন বিনিময় করো, এতে ভালোবাসা ও আন্তরিকতা বৃদ্ধি পায় এবং শত্রুতা দূরীভূত হয়।
[১] য‘ঈফ : মুওয়াত্ত্বা মালিক ৩৩৬৮। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ হলো, এর সনদে ‘‘আত্বা’’ নামের এক বর্ণনাকারী আছে। হাফিয ইবনু হাজার (রহিমাহুল্লাহ) বলেনঃ সে বিশ্বস্ত, তবে অনেক ভুল করত, মুরসাল করত এবং তাদলীস করত (মুদাল্লিস)। দেখুন- হিদায়াতুর্ রুওয়াত ৪/৩৩৪ পৃঃ, ইরওয়াউল গালীল ৬/৪৪, সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ১৭৬৬, য‘ঈফুল জামি‘ ৬১৮৭।
