২৫/৩. অধ্যায়ঃ
করমর্দন ও আলিঙ্গন - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৬৯২-[১৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৬৯২-[১৬]
عَن يعلى قَالَ: إِنَّ حسنا وحُسيناً رَضِي الله عَنْهُم اسْتَبَقَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَضَمَّهُمَا إِلَيْهِ وَقَالَ: «إِنَّ الْوَلَدَ مَبْخَلَةٌ مجبنَةٌ» . رَوَاهُ أَحْمد
ইয়া'লা (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন হাসান ও হুসায়ন (রাঃ) দৌড়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এলেন। আর তিনি দু'জনকেই নিজের সাথে জড়িয়ে ধরে বললেন : “সন্তানই কৃপণতা ও ভীরুতার কারণ”।
[১] হাসান সহীহ : আহমাদ ১৭৫৬২, আল মুসতাদরাক লিল হাকিম ৪৭৭১, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২১৩৮৫, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ২৫২৩, মুসনাদ ইবনু আবূ শায়বাহ্ ৮০৬, সহীহুল জামি‘ ১৯৮৯।
