২৫/৩. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৬৭৮-[২] - শিশুদের প্রতি মমতার শিক্ষা

করমর্দন ও আলিঙ্গন - প্রথম অনুচ্ছেদ

শিশুদের প্রতি মমতা: যে দয়া করে না, দয়া পায় না

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৬৭৮-[২]

وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَبْلَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحَسَنَ بْنَ عَلِيٍّ وَعِنْدَهُ الْأَقْرَعُ بْنُ حَابِسٍ. فَقَالَ الْأَقْرَعُ: إِنَّ لِي عَشَرَةً مِنَ الْوَلَدِ مَا قَبَّلْتُ مِنْهُمْ أَحَدًا فَنَظَرَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ: «مَنْ لَا يَرْحَمْ لَا يُرْحَمْ» مُتَّفَقٌ عَلَيْهِ وَسَنَذْكُرُ حَدِيثَ أَبِي هُرَيْرَةَ: «أَثَمَّ لُكَعُ» فِي «بَابِ مَنَاقِبِ أَهْلِ بَيْتِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَعَلَيْهِمْ أَجْمَعِينَ» إِنْ شَاءَ تَعَالَى وَذَكَرَ حَدِيثَ أمِّ هَانِئ فِي «بَاب الْأمان»

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) (নিজ দৌহিত্র) হাসান ইবনু ‘আলী (রাঃ)-কে চুম্বন করলেন, তখন তাঁর কাছে আক্বরা' ইবনু হাবিস (রাঃ) উপস্থিত ছিলেন। আক্বরা' (রাঃ) বললেন : আমার দশ দশটি সন্তান আছে, আমি তাদের কাউকে চুম্বন করিনি। এতদশ্রবণে রাসূলুল্লাহ (ﷺ) তাঁর দিকে তাকালেন। অতঃপর বললেন : “যে ব্যক্তি অনুগ্রহ করে না, তার ওপর অনুগ্রহ করা হয় না”। গ্রন্থকার বলেন : আবূ হুরায়রাহ্ (রাঃ) বর্ণিত أَثَمَّ لُكَعُ বাক্য বিশিষ্ট হাদীসটি ইনশাআল্লাহ مَنَاقِبِ أَهْلِ بَيْتِ النَّبِىِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ অধ্যায়ে অতি সত্বর উল্লেখ করব এবং উক্ত বিষয়বস্তুর উপর উম্মু হানী (রাঃ)-এর বর্ণিত হাদীসটি اَلْأَمَانُ অধ্যায়ে উল্লেখ করা হয়েছে।

[১] সহীহ : বুখারী ৫৯৯৭, মুসলিম (২৩১৮)-৬৫, আবূ দাঊদ ৫২১৮, তিরমিযী ১৯১১, আবূ ইয়া‘লা ৫৮৯২, সহীহ ইবনু হিব্বান ৫৫৯৪, ‘ত্ববারানী’র আল মু‘জামুল কাবীর ১১৪৯।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৬৭৮-[২]-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবূ হুরায়রাহ (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁর দৌহিত্র হাসান ইবনু আলী (রাঃ)-কে চুম্বন করেন। তখন আকরা ইবনু হাবিস (রাঃ) উপস্থিত ছিলেন। তিনি বলেন, তাঁর দশটি সন্তান আছে, কিন্তু তিনি তাদের কাউকে চুম্বন করেননি। নবীজি (صلى الله عليه وسلم) তাঁর দিকে তাকিয়ে বলেন, যে ব্যক্তি অনুগ্রহ করে না, তার ওপর অনুগ্রহ করা হয় না। এই হাদিসে শিশুদের প্রতি ভালোবাসা ও মমতার প্রকাশ দেখা যায়। সন্তানকে চুম্বন করা দুর্বলতা নয়; বরং দয়া ও কোমলতার একটি প্রকাশ। হাদিসটি কঠোরতা নয়, বরং পরিবারের ভেতর মমতা, স্নেহ এবং দয়ার আচরণ শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • শিশুদের প্রতি স্নেহ ও মমতা দেখানো সুন্দর নববী আচরণ।
  • সন্তানকে ভালোবাসা প্রকাশ করা দয়ার অংশ।
  • যে দয়া করে না, তার জন্য দয়ার দরজা সংকীর্ণ হয়ে যেতে পারে—হাদিসের ভাষায় এই সতর্কতা এসেছে।
  • পরিবারে কোমল আচরণ মুসলিম চরিত্রের অংশ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন