২৫/৩. অধ্যায়ঃ
করমর্দন ও আলিঙ্গন - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৬৭৯-[৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৬৭৯-[৩]
عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ مُسْلِمَيْنِ يَلْتَقِيَانِ فَيَتَصَافَحَانِ إِلَّا غُفِرَ لَهُمَا قَبْلَ أَنْ يَتَفَرَّقَا» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَفِي رِوَايَةِ أَبِي دَاوُدَ قَالَ: «إِذَا الْتَقَى الْمُسْلِمَانِ فَتَصَافَحَا وَحَمِدَا اللَّهَ وَاسْتَغْفَرَاهُ غفر لَهما»
বারা’ ইবনু 'আযিব (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : যখন দু'জন মুসলিম একত্র হয়, অতঃপর পরস্পর করমর্দন করে, তখন তারা পৃথক হওয়ার পূর্বেই তাদেরকে ক্ষমা করে দেয়া হয়।আবূ দাউদ-এর বর্ণনায় রয়েছে যে, তিনি।(ﷺ)) বলেছেন : যখন দু'জন মুসলিম মিলিত হয়ে পরস্পর করমর্দন করে, আল্লাহ তা'আলার প্রশংসা করে এবং তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করে, তখন তাদের উভয়কেই ক্ষমা করে দেয়া হয়।
[১] সহীহ : আবূ দাঊদ ৫২১২, তিরমিযী ২৭২৭, ইবনু মাজাহ ৩৭০৩, সিলসিলাতুস্ সহীহাহ্ ৫২৫, ৫২৬; সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৭১৮, আহমাদ ১৮৬৯৯, ‘বায়হাক্বী’র কুবরা আবূ দাঊদ-এর এ রিওয়ায়াতটি إِذَا الْتَقَى الْمُسْلِمَانِ فَتَصَافَحَا وَحَمِدَا اللهَ وَاسْتَغْفَرَاهُ غفر لَهما য‘ঈফ। দেখুন- য‘ঈফ আত্ তারগীব ওয়াত্ তারহীব ১৬২৩।
