২৫/৩. অধ্যায়ঃ
করমর্দন ও আলিঙ্গন - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৬৮০-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৬৮০-[৪]
وَعَن أنس قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ الرَّجُلُ مِنَّا يَلْقَى أَخَاهُ أَوْ صَدِيقَهُ أَيَنْحَنِي لَهُ؟ قَالَ: «لَا» . قَالَ: أَفَيَلْتَزِمُهُ وَيُقَبِّلُهُ؟ قَالَ: «لَا» . قَالَ: أَفَيَأْخُذُ بِيَدِهِ وَيُصَافِحُهُ؟ قَالَ: «نَعَمْ» . رَوَاهُ التِّرْمِذِيّ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈক ব্যক্তি জিজ্ঞেস করল : হে আল্লাহর রাসূল! আমাদের মধ্য হতে কেউ যদি তাঁর কোন মুসলিম ভাইয়ের কিংবা কোন বন্ধুর সাথে সাক্ষাৎ করে, তবে কি সে (তাঁর সম্মানার্থে) মাথা নত করবে? তিনি (ﷺ) বললেন : না। লোকটি বলল : তবে কি সে আলিঙ্গন করবে এবং তাকে চুম্বন করবে? তিনি (ﷺ) বললেন : না। লোকটি আবার জিজ্ঞেস করল, তাহলে কি তার হাত ধরবে এবং পরস্পর করমর্দন করবে? তিনি (ﷺ) বললেন : হ্যাঁ।
[১] হাসান : তিরমিযী ২৭২৮, ইবনু মাজাহ ৩৭০২, আহমাদ ১৩০৪৪।
