২৫/৩. অধ্যায়ঃ
করমর্দন ও আলিঙ্গন - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৬৭৭-[১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৬৭৭-[১]
عَن قتادةَ قَالَ: قُلْتُ لِأَنَسٍ: أَكَانَتِ الْمُصَافَحَةُ فِي أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: نعم. رَوَاهُ البُخَارِيّ
ক্বতাদাহ্ (রহিমাহুল্লাহ) হতে বর্ণিতঃ
আমি আনাস (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ (ﷺ) -এর সাহাবীদের মধ্যে কি করমর্দনের রীতি প্রচলিত ছিল? তিনি বললেন : হ্যাঁ।
[১] সহীহ : বুখারী ৬২৬৩, তিরমিযী ২৭২৯, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৭২২, ‘বায়হাক্বী’র কুবরা ১৩৯৫২।
