২৫/৯. অধ্যায়ঃ
বক্তৃতা ও কবিতা আবৃত্তি - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৭৯৭-[১৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭৯৭-[১৫]
وَعَن أبي ثَعلبةَ الخُشنيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ أَحَبَّكُمْ إِلَيَّ وَأَقْرَبَكُمْ مِنِّي يَوْمَ الْقِيَامَةِ أَحَاسِنُكُمْ أَخْلَاقًا وَإِنَّ أَبْغَضَكُمْ إِلَيَّ وَأَبْعَدَكُمْ مني مساويكم أَخْلَاقًا الثرثارون المتشدقون المتفيقهون» . رَوَاهُ الْبَيْهَقِيّ فِي «شعب الْإِيمَان»
আবূ সা'লাবাহ্ আল খুশানী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : ক্বিয়ামাতের দিন তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয়তম ও আমার সবচেয়ে নিকটতম সেই ব্যক্তি হবে, যে তোমাদের মধ্যে সবচেয়ে চরিত্রবান। আর আমার কাছে সবচেয়ে ঘৃণিত ও সবচেয়ে দূরতম সে ব্যক্তি হবে, যে তোমাদের মধ্যে সবচেয়ে চরিত্রহীন, বেশি কথা বলে, অসতর্কভাবে যা-তা বলে এবং কথাবার্তায় নিজেকে বড় বলে প্রকাশ করে।
[১] সহীহ : শু‘আবুল ঈমান ৪৯৬৯, আহমাদ ১৭৭৩২, সহীহ ইবনু হিব্বান ৫৫৫৭, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৬৬২, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৫৩২০, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১০২৭২।
