২৫/৯. অধ্যায়ঃ
বক্তৃতা ও কবিতা আবৃত্তি - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৭৯৬-[১৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭৯৬-[১৪]
وَعَنْ أَبِي أُمَامَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْحَيَاءُ وَالْعِيُّ شُعْبَتَانِ مِنَ الْإِيمَانِ وَالْبَذَاءُ وَالْبَيَانُ شُعْبَتَانِ مِنَ النِّفَاقِ» . رَوَاهُ التِّرْمِذِيّ
আবূ উমামাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর উদ্ধৃতিতে বর্ণনা করেন। তিনি বলেন : লজ্জা ও রসনা সংযত রাখা ঈমানের দু'টো শাখা। পক্ষান্তরে অশ্লীল ও অপ্রয়োজনীয় কথা বলা মুনাফিক্বীর দু'টো শাখা।
[১] সহীহ : তিরমিযী ২০২৭, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৬২৯, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ৩০৪২৮, মুসনাদে আহমাদ ২২৩১২, আল মুসতাদরাক ১৭, ১৭০; শু‘আবুল ঈমান ৭৭০৬, সহীহুল জামি‘ ৩২০১।
