২৫/৯. অধ্যায়ঃ
বক্তৃতা ও কবিতা আবৃত্তি - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৭৯৮-[১৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭৯৮-[১৬]
وَرَوَى التِّرْمِذِيُّ نَحْوَهُ عَنْ جَابِرٍ وَفِي رِوَايَتِهِ قَالُوا: يَا رَسُول الله قد علمنَا الثرثارونَ والمتشدقون فَمَا المتفيقهون؟ قَالَ: «المتكبرون»
ইমাম তিরমিযী (রহিমাহুল্লাহ) জাবির (রাঃ) হতে অনুরূপ হাদীস বর্ণনা করেন। অপর এক বর্ণনায় রয়েছে যে, লোকেরা জিজ্ঞেস করল : হে আল্লাহর রাসূল! আমরা তো اَلثَّرْثَارُوْنَ এবং اَلْمُتَشَدِّقُوْنَ-এর অর্থ বুঝলাম; কিন্তু اَلْمُتَفَيْهِقُوْنَ কারা? তিনি (ﷺ) বললেন : অহংকারীরা।
[১] সহীহ : তিরমিযী ২০১৮, সিলসিলাতু্স্ সহীহাহ্ ৭৯১, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৬৬৩।
