২৫/৯. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৭৯৯-[১৭] - জিহ্বা দিয়ে ভক্ষণকারীদের সতর্কতা
বক্তৃতা ও কবিতা আবৃত্তি - দ্বিতীয় অনুচ্ছেদ
রসনাকে স্বার্থের হাতিয়ার বানানোর ভয়
মিশকাতুল মাসাবীহ : ৪৭৯৯-[১৭]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৭৯৯-[১৭]
وَعَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُقُومُ السَّاعَةُ حَتَّى يَخْرُجَ قَوْمٌ يَأْكُلُونَ بِأَلْسِنَتِهِمْ كَمَا تَأْكُلُ الْبَقَرَةُ بألسنتها» رَوَاهُ أَحْمد
সা’দ ইবনু আবূ ওয়াক্কাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : কিয়ামত ঐ সময় পর্যন্ত সংঘটিত হবে না, যতক্ষণ না এমন একদল লোকের আবির্ভাব হবে, যারা নিজেদের রসনার সাহায্যে এমনভাবে ভক্ষণ করবে, যেভাবে গাভী তার রসনার সাহায্যে ভক্ষণ করে থাকে।
[১] সহীহ : আহমাদ ১৫৯৭, সহীহুল জামি‘ ৩৬৭০, সিলসিলাতুস্ সহীহাহ্ ৪১৯, মুসনাদুল বাযযার ১১৯৩।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৭৯৯-[১৭]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিয়ামতের আগে এক ধরনের লোকের কথা বলেছেন। তারা নিজেদের রসনার সাহায্যে খাবে, যেমন গাভী তার জিহ্বা দিয়ে খায়। এখানে ভাষার অপব্যবহার, কথার মাধ্যমে সুবিধা নেওয়া এবং জিহ্বাকে স্বার্থের হাতিয়ার বানানোর ইঙ্গিত পাওয়া যায়। হাদিসটি আমাদের সতর্ক করে যে কথা শুধু শব্দ নয়; কথা দিয়ে মানুষ সম্মান, সম্পদ, প্রভাব বা সুবিধা নিতে পারে। যদি তা সত্য, ন্যায় ও সংযম ছাড়া হয়, তাহলে তা বিপজ্জনক হতে পারে। তাই জিহ্বার হিফাজত, সত্য কথা বলা, লোভী ভাষা থেকে বাঁচা এবং কথাকে দায়িত্ব হিসেবে দেখা—এই শিক্ষাগুলো এই হাদিস থেকে পাওয়া যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জিহ্বা দিয়ে অন্যায় সুবিধা নেওয়া থেকে সতর্ক থাকা দরকার।
- কথা মানুষের স্বার্থের হাতিয়ার হয়ে গেলে চরিত্র ক্ষতিগ্রস্ত হয়।
- কিয়ামতের আলামত-সম্পর্কিত বর্ণনা মুমিনকে আত্মপরীক্ষায় ডাকে।
