২৫/৯. অধ্যায়ঃ

বক্তৃতা ও কবিতা আবৃত্তি - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৮০৫-[২৩]

عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَضَعُ لِحَسَّانَ مِنْبَرًا فِي الْمَسْجِدِ يَقُومُ عَلَيْهِ قَائِمًا يُفَاخِرُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أوينافح. وَيَقُولُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ يُؤَيِّدُ حَسَّانَ بِرُوحِ الْقُدُسِ مَا نَافَحَ أَوْ فَاخَرَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» . رَوَاهُ البُخَارِيّ

‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) হাস্সান ইবনু সাবিত (রাঃ)- এর জন্য মসজিদে মিম্বার স্থাপন করতেন। হাস্সান (রাঃ) তার উপর দণ্ডায়মান হতেন এবং রাসূলুল্লাহ (ﷺ) সম্পর্কে গর্বের কবিতা আবৃত্তি করতেন অথবা রাসূলুল্লাহ (ﷺ)-এর পক্ষ হতে বিদ্রূপাত্মক কবিতা পাঠ করতেন। আর রাসূলুল্লাহ (ﷺ) বলতেন : আল্লাহ তা'আলা “রূহুল কুদ্‌স” অর্থাৎ- জিব্রীল-এর দ্বারা হাস্সানকে সাহায্য করছেন, যতক্ষণ পর্যন্ত সে রাসূলুল্লাহ (ﷺ)-এর পক্ষ থেকে ভর্ৎসনার প্রতিউত্তর দিতে থাকে বা সত্য গৌরব প্রকাশ করতে থাকে।

[১] হাসান সহীহ : হাদীসটি বুখারীতে মুসনাদ ও তা‘লীকরূপে বর্ণিত হয়নি। দেখুন- হিদায়াতুর্ রুওয়াত ৪/৩৭২, সিলসিলাতুস্ সহীহাহ্ ১৬৫৭, তিরমিযী ২৮৪৬, আবূ দাঊদ ৫০১৫, আবূ ইয়া‘লা ৪৭৪৬, মুসতাদরাকে হাকিম ৬০৫৮।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন