২৫/৯. অধ্যায়ঃ
বক্তৃতা ও কবিতা আবৃত্তি - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৮১০-[২৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৮১০-[২৮]
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْغِنَاءُ يُنْبِتُ النِّفَاقَ فِي الْقَلْبِ كَمَا يُنْبِتُ الْمَاءُ الزَّرْعَ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي «شعب الْإِيمَان»
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : গান-বাজনা মানুষের অন্তরে কপটতা উৎপাদন করে, যেভাবে পানি শস্য উৎপাদন করে।
[১] য‘ঈফ , শু‘আবুল ঈমান ৫১০০। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে আছে, ‘‘আবদুল্লাহ ইবনু ‘আবদুল ‘আযীয ইবনু আবী রওয়াদ’’ নামের বর্ণনাকারীর ব্যাপারে। আবূ হাতিম ও অন্যান্যরা বলেছেন, তার বর্ণিত হাদীসগুলো মুনকার। য‘ঈফাহ্ ৫/৪৫১, হাঃ ২৪৩০, আবূ দাঊদ ৪৯২৭, এর সকল বর্ণনাকারী বিশ্বস্ত কেবল ‘সাল্লাম’ নামের বর্ণনাকারীর শায়খ ছাড়া, কারণ তিনি তার শায়খের নাম উল্লেখ করেননি। কাজেই সে একজন মাজহূল। দেখুন- য‘ঈফাহ্ ২৪৩, য‘ঈফুল জামি‘ ৩৯৩৭, আস্ সুনানুস্ সুগরা ৪৬৬৯, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২১৫৩৬।
