২৫/৯. অধ্যায়ঃ
বক্তৃতা ও কবিতা আবৃত্তি - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৮১১-[২৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৮১১-[২৯]
وَعَنْ نَافِعٍ قَالَ: كُنْتُ مَعَ ابْنِ عُمَرَ فِي طَرِيقٍ فَسَمِعَ مِزْمَارًا فَوَضَعَ أُصْبُعَيْهِ فِي أُذُنَيْهِ وَنَاءَ عَنِ الطَّرِيقِ إِلَى الْجَانِبِ الْآخَرِ ثُمَّ قَالَ لِي بَعْدَ أَنْ بَعُدَ: يَا نَافِعُ هَلْ تسمعُ شَيْئا؟ قلتُ: لَا فرفعَ أصبعيهِ عَن أُذُنَيْهِ قَالَ: كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَمِعَ صَوْتَ يَرَاعٍ فَصَنَعَ مِثْلَ مَا صَنَعْتُ. قَالَ نَافِعٌ: فَكُنْتُ إِذْ ذَاكَ صَغِيرًا. رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ
ইবনু উমর (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন আমি ‘আবদুল্লাহ ইবনু উমর (রাঃ)-এর সাথে পথ অতিক্রম করেছিলাম। তখন তিনি বাঁশির সুর শুনতে পেলেন এবং নিজের দু' অঙ্গুলি দু' কানের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন এবং রাস্তা থেকে সরে অপরদিকে চলে গেলেন। অতঃপর যখন অনেক দূরে চলে গেলেন, তিনি আমাকে বললেন : হে নাফি'! তুমি কি কোনকিছু শুনতে পাও। আমি বললাম : জ্বী না। তখন তিনি তাঁর দু' অঙ্গুলি দু' কান থেকে বের করলেন এবং বললেন : একবার আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তিনি (ﷺ) বাঁশির শব্দ শুনতে পেলেন এবং আমি যেরূপ করেছি তিনিও সেরূপ করেছেন। নাফি' (রহিমাহুল্লাহ) বলেন: আমি সে সময় অনেক ছোট ছিলাম।
[১] সহীহ : আহমাদ ২/৮, আবূ দাঊদ ৪৯২৪, মা‘রিফাতুস্ সুনান ওয়াল আসার লিল বায়হাক্বী ৬১৬৪, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২১৫২৬।
