২৫/১০. অধ্যায়ঃ

জিহ্বার হেফাজত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ

জিহ্বার হিফাযাত বলতে অশ্লীল-অবাঞ্ছিত কথা-বার্তা ইত্যাদি থেকে জিহ্বাকে রক্ষা করা। গীবত বলা হয় তোমার মুসলিম ভাইয়ের মধ্যে বিদ্যমান কোন দোষ তার অসাক্ষাতে আলোচনা করা যা সে শুনলে তা অপছন্দ করবে। তার মধ্যে যদি দোষটি না থাকে তবে সেটা হবে বুহতান বা অপবাদ।আরবীতেاَلشَّتَمُবলা হয় গালি প্রদান করা, অভিসম্পাত করা। এতে জীবিত-মৃত, উপস্থিত-অনুপস্থিত সকলেই এর অন্তর্ভুক্ত।

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৮১২-[১]

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَضْمَنْ لِي مَا بَيْنَ لَحْيَيْهِ وَمَا بَيْنَ رِجْلَيْهِ أضمنْ لَهُ الجنَّةَ» . رَوَاهُ البُخَارِيّ

সাহল ইবনু সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি আমার কাছে তার দু' চোয়ালের মধ্যস্থিত বস্তুর এবং তার দু' পায়ের মধ্যস্থিত বস্তুর জামিন হবে, আমি তার জন্য জান্নাতের জামিন হব।

[১] সহীহ : বুখারী ৬৪৭৪, সহীহুল জামি‘ ৬৬১৭, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৪১২, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৬৯৬, মুসনাদে আবূ ইয়া‘লা ৭৫৫৫, শু‘আবুল ঈমান ৪৯১৩, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৭১১৫, আল মুসতাদরাক ৮০৫৮, আল মু‘জামুল আওসাত্ব ৪৯৮১, ‘ত্ববারানী’র আল মু‘জামুল কাবীর ৫৮২৭, হিলইয়াতুল আওলিয়া ৩/২৫২, তিরমিযী ২৪০৮, সহীহ ইবনু হিব্বান ৫৭০১, আহমাদ ২২৮২৩, মুওয়াত্ত্বা মালিক ৩৬২০।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন