২৫/১০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৮১৪-[৩] - মুসলিমকে গালি দেওয়ার ভয়াবহতা
জিহ্বার হেফাজত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ
জিহ্বার হিফাযাত বলতে অশ্লীল-অবাঞ্ছিত কথা-বার্তা ইত্যাদি থেকে জিহ্বাকে রক্ষা করা। গীবত বলা হয় তোমার মুসলিম ভাইয়ের মধ্যে বিদ্যমান কোন দোষ তার অসাক্ষাতে আলোচনা করা যা সে শুনলে তা অপছন্দ করবে। তার মধ্যে যদি দোষটি না থাকে তবে সেটা হবে বুহতান বা অপবাদ।আরবীতেاَلشَّتَمُবলা হয় গালি প্রদান করা, অভিসম্পাত করা। এতে জীবিত-মৃত, উপস্থিত-অনুপস্থিত সকলেই এর অন্তর্ভুক্ত।
মুসলিমকে গালি দেওয়া: জিহ্বার বড় গুনাহ
মিশকাতুল মাসাবীহ : ৪৮১৪-[৩]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৮১৪-[৩]
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سِبَابُ الْمُسْلِمِ فُسُوقٌ وَقِتَالُهُ كُفْرٌ». مُتَّفَقٌ عَلَيْهِ
‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : মুসলিমদের গালাগালি করা ফাসিক্বী এবং খুনাখুনি করা কুফ্রী।
[১] সহীহ : বুখারী ৪৮, ৬০৪৪, ৭০৭৬; মুসলিম ১১৬-(৬৪), তিরমিযী ২৬৩৫, নাসায়ী ৪১০৭, ইবনু মাজাহ ৬৯, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৭৭৯, সহীহ আল আদাবুল মুফরাদ ৪৩১, সিলসিলাতুস্ সহীহাহ্ ১৩৫, মুসনাদুল হুমায়দী ১০৪, মুসনাদুল বাযযার ১১৭২, আহমাদ ৩৯০৩, মুসনাদে আবূ ইয়া‘লা ৪৯৯১, সহীহ ইবনু হিব্বান ৫৯৩৯, শু‘আবুল ঈমান ৬৬২, সুনানুন্ নাসায়ী আল কুবরা ৩৫৭৭, হিলইয়াতুল আওলিয়া ৮/১২৩, ‘ত্ববারানী’র আল মু‘জামুল কাবীর ৯৯৫৮, আল মু‘জামুল আওসাত্ব ৭৩৪, আস্ সুনানুল কুবরা ১৬২৭১।
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৮১৪-[৩]-এর সারসংক্ষেপ
এই হাদিসে মুসলিমের সম্মান রক্ষার বিষয়ে কঠিন সতর্কতা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমদের গালাগালি করা ফাসিকী এবং খুনাখুনি করা কুফরী। এখানে গালাগালিকে ছোট বিষয় হিসেবে দেখা হয়নি। একজন মুসলিমের সম্মান, নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা জরুরি। গালি মানুষের হৃদয়ে আঘাত করে, সম্পর্ক নষ্ট করে এবং সমাজে শত্রুতা বাড়ায়। আর মুসলিমের সঙ্গে লড়াই বা খুনাখুনি আরও ভয়াবহ। তাই রাগের সময়ও জিহ্বা সামলানো, অপমানজনক ভাষা এড়ানো এবং ঝগড়া বাড়িয়ে না দেওয়া ইসলামী চরিত্রের অংশ। এই হাদিস আমাদের শেখায়, মুসলিম ভাইয়ের সম্মান রক্ষা করা ঈমানি দায়িত্বের সঙ্গে জড়িত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মুসলিমকে গালি দেওয়া গুরুতর পাপ।
- রাগের সময় জিহ্বা সংযম করা দরকার।
- গালি সম্পর্ক ও সমাজে শত্রুতা বাড়ায়।
- মুসলিমের সম্মান ও নিরাপত্তা রক্ষা করা জরুরি।
