২৫/১০. অধ্যায়ঃ
জিহ্বার হেফাজত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ
জিহ্বার হিফাযাত বলতে অশ্লীল-অবাঞ্ছিত কথা-বার্তা ইত্যাদি থেকে জিহ্বাকে রক্ষা করা। গীবত বলা হয় তোমার মুসলিম ভাইয়ের মধ্যে বিদ্যমান কোন দোষ তার অসাক্ষাতে আলোচনা করা যা সে শুনলে তা অপছন্দ করবে। তার মধ্যে যদি দোষটি না থাকে তবে সেটা হবে বুহতান বা অপবাদ।আরবীতেاَلشَّتَمُবলা হয় গালি প্রদান করা, অভিসম্পাত করা। এতে জীবিত-মৃত, উপস্থিত-অনুপস্থিত সকলেই এর অন্তর্ভুক্ত।
মিশকাতুল মাসাবিহ : ৪৮১৫-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৮১৫-[৪]
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّمَا رَجُلٍ قَالَ لِأَخِيهِ كَافِرُ فَقَدْ بَاءَ بِهَا أَحدهمَا» . مُتَّفق عَلَيْهِ
ইবনু উমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি তার মুসলিম ভাইকে কাফির বলবে, তাদের দু'জনের একজন এর উপযুক্ত সাব্যস্ত হবে।
[১] সহীহ : বুখারী ৬১০৩, ৬১০৪; মুসলিম ১১১-(৬০), তিরমিযী ২৬৩৭, সহীহুল জামি‘ ৭১১, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৭৭২, সহীহ আল আদাবুল মুফরাদ ৩৪০, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৮৯১, মুওয়াত্ত্বা মালিক ৩৬০৬, আহমাদ ৫৯৩৩, সহীহ ইবনু হিব্বান ২৪৯, শু‘আবুল ঈমান ৬৬৬৪, ‘ত্ববারানী’র আল মু‘জামুল কাবীর ১০৩৯৩, আল মু‘জামুল আওসাত্ব ১২৩৬, আস্ সুনানুল কুবরা ২১৪৩০।
