২৫/১০. অধ্যায়ঃ
জিহ্বার হেফাজত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৮৪৩-[৩২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৮৪৩-[৩২]
وَعَن سُفْيَان بن عبد الله الثَّقَفِيّ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ مَا أَخْوَفُ مَا تَخَافُ عَلَيَّ؟ قَالَ: فَأَخَذَ بِلِسَانِ نَفْسِهِ وَقَالَ: «هَذَا» . رَوَاهُ التِّرْمِذِيّ وَصَححهُ
সুফ্ইয়ান ইবনু 'আবদুল্লাহ আস্ সাক্বাফী (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন আমি জিজ্ঞেস করলাম : হে আল্লাহর রাসূল! যে জিনিসগুলো আপনি আমার জন্য ভয়ের বস্তু বলে মনে করেন, তন্মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কোন্ জিনিসটি? রাবী বলেন, এ কথা শুনে তিনি (ﷺ) নিজের জিহ্বা ধরে বললেন : “এটা”!
[১] সহীহ : তিরমিযী ২৪১০, ইবনু মাজাহ ৩৯৭২, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৮৬২, আহমাদ ১৫৪১৯, সহীহ ইবনু হিব্বান ৫৬৯৯, শু‘আবুল ঈমান ৪৯১৬, আল মুসতাদরাক ৭৮৭৪, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৬২৮০।
