২৫/১০. অধ্যায়ঃ
জিহ্বার হেফাজত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৮৪৭-[৩৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৮৪৭-[৩৬]
وَعَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَّانِ وَلَا بِاللَّعَّانِ وَلَا الْفَاحِشِ وَلَا الْبَذِيءِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَالْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ» . وَفِي أُخْرَى لَهُ «وَلَا الْفَاحِشِ الْبَذِيءِ» . وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيث غَرِيب
‘আবদুল্লাহ ইবনু মাস্‘উদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : একজন পূর্ণ মুমিন তিরস্কার ও অভিসম্পাতকারী এবং অশ্লীল গালমন্দকারী ও অহঙ্কারী হতে পারে না।
[১] সহীহ : তিরমিযী ১৯৭৭, সিলসিলাতুস্ সহীহাহ্ ৩২০, সহীহ আল আদাবুল মুফরাদ ২৩৭, শু‘আবুল ঈ‘মান ৬৬৭৬, মুসনাদুল বাযযার ১৫২৩, আহমাদ ৩৯৪৮, মুসনাদে আবূ ইয়া‘লা ৫৩৭৯, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২১৩১৪।
