২৫/১০. অধ্যায়ঃ
জিহ্বার হেফাজত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৮৪৬-[৩৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৮৪৬-[৩৫]
وَعَن عمار قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَ ذَا وَجْهَيْنِ فِي الدُّنْيَا كَانَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ لِسَانَانِ مِنْ نَارٍ» . رَوَاهُ الدَّارمِيّ
‘আম্মার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি দুনিয়ায় দ্বিমুখী হবে, ক্বিয়ামাতের দিন তার মুখে আগুনের জিহ্বা হবে।
[১] হাসান : দারিমী ২৭৬৪, সহীহ আল আদাবুল মুফরাদ ৯৮৮, মুসনাদে আবূ ইয়া‘লা ১৬২০, সহীহ ইবনু হিব্বান ৫৭৫৬, শু‘আবুল ঈমান ৪৮৮০, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৮৪৭, আল মু‘জামুল আওসাত্ব ৬৬৮৫, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২১৬৮৯।
