২৫/১০. অধ্যায়ঃ

জিহ্বার হেফাজত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৮৪৫-[৩৪]

وَعَن سُفيان بن أسدٍ الحضرميِّ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «كَبُرَتْ خِيَانَةً أَنْ تُحَدِّثَ أَخَاكَ حَدِيثًا هُوَ لَكَ بِهِ مُصَدِّقٌ وَأَنْتَ بِهِ كاذبٌ» . رَوَاهُ أَبُو دَاوُد

সুফ্ইয়ান ইবনু আসাদ আল হাযরামী (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন : সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা হলো তুমি তোমার কোন মুসলিম ভাইকে কোন কথা বললে এবং সে ওটাকে সত্য বলে জানল। অথচ প্রকৃতপক্ষে তুমি তার সাথে মিথ্যা বলেছ।

[১] য‘ঈফ : আবূ দাঊদ ৪৯৭১, য‘ঈফ আত্ তারগীব ওয়াত্ তারহীব ১৭৫৪, য‘ঈফ আল আদাবুল মুফরাদ ৫৭, য‘ঈফুল জামি‘ ৪১৬২, শু‘আবুল ঈমান ৪৮২০, হিলইয়াতুল আওলিয়া ৬/৯১, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২১৩৬৭। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, ‘‘যবারাহ্ (ضبارة) ইবনু মালিক আল হাযরামী’’ নামের বর্ণনাকারী মাজহূল। আর বাক্বিয়্যাহ্ ইবনু ওয়ালীদ একজন মুদাল্লিস রাবী। সে ‘আন দ্বারা হাদীস বর্ণনা করেছে। বিস্তারিত দেখুন- সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ১২৫১।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন