২৫/১০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৮৫২-[৪১] - অন্যের খারাপ কথা পৌঁছানো নয়
জিহ্বার হেফাজত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ
অন্যের খারাপ কথা না পৌঁছানোর নবীজি শিক্ষা
মিশকাতুল মাসাবীহ : ৪৮৫২-[৪১]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৮৫২-[৪১]
وَعَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يُبَلِّغُنِي أَحَدٌ مِنْ أَصْحَابِي عَنْ أَحَدٍ شَيْئًا فَإِنِّي أُحِبُّ أَنْ أَخْرُجَ إِلَيْكُمْ وَأَنَا سَلِيمُ الصَّدْرِ». رَوَاهُ أَبُو دَاوُد
‘আবদুল্লাহ ইবনু মাস’উদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমার সাথীদের মধ্যে কেউ আমাকে কোন ব্যক্তির ব্যাপারে কোন খারাপ কথা শুনাবে না। কেননা আমি এটা ভালোবাসি যে, যখন আমি তোমাদের কাছে আসি, তখন আমার বক্ষ পরিষ্কার থাকুক।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৪৮৬০, তিরমিযী ৩৮৯৬, য‘ঈফুল জামি‘উস্ সগীর ৬৩২২, রিয়াযুস্ সলিহীন ১৫৪৭, বাযযার ২০৩৮, আহমাদ ৩৭৫৯, আবূ ইয়া‘লা ৫৩৮৮, আস্ সুনানুল কুবরা লিল বায়াহাক্বী ১৭১১৯। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে যায়দ ইবনু যায়িদ (ذيد بن ذائد) নামের একজন বর্ণনাকারী আছে, সে মাজহূল। দেখুন- হিদায়াতুর্ রুওয়াত ইলা তাখরীজি আহাদীসিল মসাবীহি ওয়াল মিশকাত ৪/৩৮৬ পৃঃ।
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৮৫২-[৪১]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, তাঁর সাথীদের কেউ যেন কোনো ব্যক্তির ব্যাপারে তাঁর কাছে খারাপ কথা না পৌঁছায়। তিনি বলেছেন, তিনি ভালোবাসেন—যখন তিনি তাঁদের কাছে আসেন, তাঁর বক্ষ যেন পরিষ্কার থাকে। এখানে মূল শিক্ষা হলো মানুষের সম্পর্কে অপ্রয়োজনীয় খারাপ কথা ছড়ানো থেকে বাঁচা। সব খবর জানানো কল্যাণকর নয়। অনেক কথা অন্তরে দূরত্ব, সন্দেহ বা কষ্ট তৈরি করে। হাদিসটি সুধারণা, পরিষ্কার মন এবং সম্পর্ক রক্ষার শিক্ষা দেয়। কারও ভুল থাকলেও তা ছড়ানোর আগে ভাবতে হবে—এতে কি সত্যিই কোনো উপকার আছে, না শুধু মন নোংরা হচ্ছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অন্যের খারাপ কথা অকারণে পৌঁছে দেওয়া উচিত নয়।
- পরিষ্কার অন্তর রাখা সুন্দর সম্পর্কের কারণ হতে পারে।
- সব খবর বলা দরকারি নয়; কথার উপকার-ক্ষতি ভাবা উচিত।
- সুধারণা বজায় রাখা মুমিনের চরিত্রের অংশ।
