২৫/১০. অধ্যায়ঃ
জিহ্বার হেফাজত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৮৬৯-[৫৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৮৬৯-[৫৮]
وَعَنْ أَسْلَمَ قَالَ: إِنَّ عُمَرَ دَخَلَ يَوْمًا على أبي بكر الصِّدّيق رَضِي الله عَنْهُم وَهُوَ يَجْبِذُ لِسَانَهُ. فَقَالَ عُمَرُ: مَهْ غَفَرَ الله لَك. فَقَالَ أَبُو بَكْرٍ: إِنَّ هَذَا أَوْرَدَنِي الْمَوَارِدَ. رَوَاهُ مَالك
আসলাম (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন উমর (রাঃ) আবূ বাক্ সিদ্দীক (রাঃ)-এর নিকট আসলেন, তখন আবূ বাক্ সিদ্দীক্ব (রাঃ) নিজের জিহ্বা টানছিলেন। তখন উমর (রাঃ) বললেন : থামুন, দেখি! আপনি কি করছেন? আল্লাহ আপনাকে ক্ষমা করুন। তখন আবূ বাক্ সিদ্দীক্ব (রাঃ) বললেন : এ জিহ্বাই আমাকে ধ্বংসের স্থানসমূহে নিক্ষেপ করেছে।
[১] সহীহ : মালিক ৩৬২১, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৮৭৩, হিলইয়াতুল আওলিয়া ১/৩৩।
