২৫/১০. অধ্যায়ঃ
জিহ্বার হেফাজত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৮৬৮-[৫৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৮৬৮-[৫৭]
وَعَن عَائِشَة قَالَتْ: مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَبِي بَكْرٍ وَهُوَ يَلْعَنُ بَعْضَ رَقِيقِهِ فَالْتَفَتَ إِلَيْهِ فَقَالَ: «لَعَّانِينَ وَصِدِّيقِينَ؟ كَلَّا وَرَبِّ الْكَعْبَةِ» فَأَعْتَقَ أَبُو بَكْرٍ يَوْمَئِذٍ بَعْضَ رَقِيقِهِ ثُمَّ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: لَا أَعُودُ. رَوَى الْبَيْهَقِيُّ الْأَحَادِيثَ الْخَمْسَةَ فِي «شعب الْإِيمَان»
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন নবী (ﷺ) আবূ বাক্ সিদ্দীক্ব (রাঃ)- এর নিকট দিয়ে গমন করছিলেন, তখন তিনি (আবূ বাক্ সিদ্দীক্ব (রাঃ) তাঁর কোন এক দাসকে ভর্ৎসনা করছিলেন। তিনি (ﷺ) তাঁর দিকে তাকিয়ে বললেন : ভর্ৎসনাকারী ও সিদ্দীক্ব— কখনো একই ব্যক্তি হতে পারে না। পবিত্র কা'বার রন্ধ্রে কসম! এটা শুনে আবূ বাক্ সিদ্দীক্ব (রাঃ) ঐ দিনই কিছু দাস মুক্ত করে দিলেন। অতঃপর নবী (ﷺ)-এর কাছে এসে বললেন : ভবিষ্যতে আমি কখনো এ কাজের পুনরাবৃত্তি করব না। (বায়হাক্বী উপরিউক্ত পাঁচটি হাদীস “শু‘আবুল ঈমানে” বর্ণনা করেছেন।)
[১] সহীহ : শু‘আবুল ঈমান ৫১৫৪, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৭৮৫, সহীহ আল আদাবুল মুফরাদ ২৪৩, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৯১।
