২৫/১০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৮৬৭-[৫৬] - নীরবতা ও উত্তম ব্যবহার
জিহ্বার হেফাজত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে - তৃতীয় অনুচ্ছেদ
নীরবতা ও উত্তম ব্যবহারের ভারী আমল
মিশকাতুল মাসাবীহ : ৪৮৬৭-[৫৬]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৮৬৭-[৫৬]
وَعَنْ أَنَسٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَا أَبَا ذَرٍّ أَلَا أَدُلُّكَ عَلَى خَصْلَتَيْنِ هُمَا أَخَفُّ عَلَى الظَّهْرِ وَأَثْقَلُ فِي الْمِيزَانِ؟» قَالَ: قُلْتُ: بَلَى. قَالَ: «طُولُ الصَّمْتِ وَحُسْنُ الْخُلُقِ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا عَمِلَ الْخَلَائق بمثلهما»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি (ﷺ) বলেছেন : হে আবূ যার! তোমাকে কি এমন দু'টো স্বভাবের কথা বলব, যে স্বভাব দু'টি পিঠে খুব হাল্কা; কিন্তু পাপ-পুণ্যের পাল্লায় খুব ভারী? আমি বললাম : জ্বী বলুন। তিনি (ﷺ) বললেন : দীর্ঘ নীরবতা ও উত্তম ব্যবহার। যে সত্তার হাতে আমার প্রাণ তাঁর কসম। বান্দা এ দু'টো কাজের মতো উত্তম আর কোন কাজ করে না।
[১] খুবই দুর্বল : শু‘আবুল ঈমান ৮০০৬, মুসনাদে আবূ ইয়া‘লা ৩২৯৮, য‘ঈফ আত্ তারগীব ওয়াত্ তারহীব ১৬০১। হাদীসটি য‘ঈফ হওয়া কারণ, এর সনদে ‘‘আবূ বকর’’ নামের একজন বর্ণনাকারী আছে, তার আসল নাম বাশ্শার ইবনুল হাকাম ইবনু ‘আদী তাঁর ‘‘আল কামিল’’ নামক কিতাবে ২/২৩ পৃষ্ঠাতে বলেন, সে একজন বাসরার অধিবাসী। সে সাবিত আল বুনানী ও অন্যান্যদের থেকে হাদীস মুনকার করত। দেখুন- সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ২৯৯৯।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৮৬৭-[৫৬]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আবূ যার (রাঃ)-কে দুটি স্বভাবের কথা বলেন। এগুলো পিঠে হালকা, কিন্তু পাপ-পুণ্যের পাল্লায় ভারী: দীর্ঘ নীরবতা এবং উত্তম ব্যবহার। এখানে কোর টপিক হলো উত্তম চরিত্র। “পিঠে হালকা” কথাটি বোঝায়—এই কাজগুলো বাহ্যিকভাবে খুব কঠিন কোনো কাজ নয়। মানুষ চাইলে কথা কমাতে পারে, নিজের ব্যবহার ভালো করতে পারে, রাগ কমাতে পারে এবং অন্যকে কষ্ট না দিয়ে চলতে পারে। কিন্তু আমলের পাল্লায় এর মূল্য বড়। হাদিসে কসম করে বলা হয়েছে, বান্দা এ দুটির মতো উত্তম কাজ করে না। তাই মুসলিম জীবনে শুধু বেশি কথা বা বাহ্যিক কাজ নয়, বরং মুখ সংযম ও সুন্দর আচরণও বড় গুরুত্ব পায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দীর্ঘ নীরবতা সহজ হলেও বড় আমল হতে পারে।
- উত্তম ব্যবহার মানুষের চরিত্রকে সুন্দর করে।
- মুখ সংযম ও ভালো আচরণ একসাথে রাখা দরকার।
- আমলের মূল্য শুধু বাহ্যিক কষ্ট দিয়ে মাপা যায় না।
