২৫/১০. অধ্যায়ঃ

জিহ্বার হেফাজত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৮৬৪-[৫৩]

وَعَنْ عِمْرَانَ بْنِ حِطَّانَ قَالَ: أَتَيْتُ أَبَا ذَرٍّ فَوَجَدْتُهُ فِي الْمَسْجِدِ مُحْتَبِيًا بِكِسَاءٍ أَسْوَدَ وَحده. فَقلت: يَا أَبَا ذَر ماهذه الْوَحْدَةُ؟ فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الْوَحْدَةُ خَيْرٌ مِنْ جَلِيسِ السُّوءِ وَالْجَلِيسُ الصَّالِحُ خَيْرٌ مِنَ الْوَحْدَةِ وَإِمْلَاءُ الْخَيْر خيرٌ من السكوتِ والسكوتُ خيرٌ من إِملاءِ الشَّرّ»

‘ইমরান ইবনু হিতান (রহিমাহুল্লাহ) হতে বর্ণিতঃ

একদিন আমি আবূ যার (রাঃ)-এর কাছে এলে তাঁকে কালো চাদর জড়ানো অবস্থায় একাকী মসজিদে অবস্থানরত পেলাম। আমি বললাম : হে আবূ যার! এ একাকিত্ব কিরূপ? তখন আবূ যার (রাঃ) বললেন : আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন : একাকী থাকা খারাপ সহ-উপবেশনকারীর চেয়ে উত্তম এবং ভালো সহ-উপবেশনকারী একাকী থাকার চেয়ে ভালো। ভালো কথা শিক্ষা দেয়া চুপ থাকার চেয়ে উত্তম, আর চুপ থাকা খারাপ শিক্ষা দেয়ার চেয়ে উত্তম।

[১] য‘ঈফ : শু‘আবুল ঈ‘মান ৪৯৯২, আল মুসতাদরাক ৫৪৬৬, শু‘আবুল ঈমান লিল বায়হাক্বী ৪৯৯৩, য‘ঈফুল জামি‘ ৬১৫১, আল মুসতাদরাক লিল হাকিম ৫৪৬৬। ‘আত্ তালখীস’ গ্রন্থে ইমাম যাহাবী বলেনঃ সহীহ নয়। হাদীসটি য‘ঈফ কারণ সনদে আছে শরীক ইবনু ‘আবদুল্লাহ আল কাযী, তার স্মৃতিশক্তি খারাপ। ‘আত তাকবীর’ গ্রন্থে হাফিয ইবনু হাজার আল ‘আসকালানী (রহ) বলেনঃ সে সত্যবাদী তবে অনেক ভুল করে। কুফার বিচারক পদে আসীন হওয়ার পর থেকে তার মুখস্থশক্তি পরিবর্তন হয়ে যায়। বিস্তারিত সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ১৮৫৩।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন