২৫/১০. অধ্যায়ঃ
জিহ্বার হেফাজত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৮৭৩-[৬২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৮৭৩-[৬২]
وَعَن ابنِ عبَّاسٍ أَنَّ رَجُلَيْنِ صَلَّيَا صَلَاةَ الظُّهْرِ أَوِ الْعَصْرِ وَكَانَا صَائِمَيْنِ فَلَمَّا قَضَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَاةَ قَالَ: «أَعِيدَا وُضُوءَكُمَا وَصَلَاتَكُمَا وامْضِيا فِي صومكما واقضيا يَوْمًا آخَرَ» . قَالَا: لِمَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «اغتبتم فلَانا»
‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
দু'জন সায়িম (রোযাদার) ব্যক্তি যুহর কিংবা ‘আস্ সালাত আদায় করল। যখন নবী (ﷺ) সালাত সমাপন করে বললেন : তোমরা যাও পুনরায় ওজু করো এবং সালাত আদায় করো, আর তোমাদের সাওম (রোযা) পূর্ণ করে অন্য কোনদিন সেটা ক্বাযা করো। তারা জিজ্ঞেস করলেন : হে আল্লাহর রাসূল! কেন ক্বাযা করব? তিনি (ﷺ) বললেন : কেননা তোমরা অমুক ব্যক্তির পরোক্ষ নিন্দা-রটনা করেছ।
[১] মাওযূ‘ : শু‘আবুল ঈমান ৬৭২৯। হাদীসটির ব্যাপারে আলবানী (রহিমাহুল্লাহ) বলেনঃ আমি হাদীসটির সানাদ সম্পর্কে এখনও অবহিত হতে পারিনি। আর আমি একে সহীহ মনে করি না। য‘ঈফাহ্ ৮৩৫ নং হাদীসের শেষে। ‘‘জাওয়ামিউল কালিম’’ সফ্টওয়্যার হাদীসটিকে মাওযূ‘ হিসেবে উল্লেখ করেছে। কারণ, এর সনদে ‘‘আল মুসান্না ইবনু বকর’’ নামের রাবী মাতরূকুল হাদীস এবং ‘‘আববাদ ইবনু মানসূর’’ নামের বর্ণনাকারী য‘ঈফ।
