২৫/১০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৮৭৭-[৬৬] - গীবতের কাফফারা ও মাগফিরাতের দোয়া
জিহ্বার হেফাজত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে - তৃতীয় অনুচ্ছেদ
গীবতের কাফফারা: ক্ষমা চাওয়ার দোয়া
মিশকাতুল মাসাবীহ : ৪৮৭৭-[৬৬]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৮৭৭-[৬৬]
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ مِنْ كَفَّارَةِ الْغِيبَةِ أَنْ تَسْتَغْفِرَ لِمَنِ اغْتَبْتَهُ تَقُولُ: اللَّهُمَّ اغْفِرْ لَنَا وَلَهُ «. رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي» الدَّعَوَاتِ الْكَبِيرِ وَقَالَ: فِي هَذَا الْإِسْنَاد ضعف
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : গীবতের কাফফারা হলো, গীবতকারী যার গীবত করেছে, তার জন্য মাগফিরাত প্রার্থনা করবে এবং এভাবে বলবে, হে আল্লাহ! আমাকে এবং তাকে ক্ষমা করো। [ইমাম বায়হাক্বী (রহঃ) “দা'ওয়াতুল কাবীর”-এ বর্ণনা করেছেন এবং তিনি বলেন, এ হাদীসটির বর্ণনা সূত্র দুর্বল।]
[১] য‘ঈফ : আদ্ দা‘ওয়াতুল কাবীর লিল বায়হাক্বী ৪৭৮। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘আমবাসাহ্’’ নামের বর্ণনাকারীর ব্যাপারে ইমাম বুখারী বলেনঃ যাহিবুল হাদীস। আবূ হাতিম বলেন, সে হাদীস তৈরি করত। ইবনু হিব্বান বলেনঃ সে অনেক মিথ্যা হাদীস তৈরি করেছে, সুতরাং তার দ্বারা দলীল গ্রহণ করা বৈধ নয়। ‘‘আত্ তাকরীব’’ গ্রন্থে বলা হয়েছে মাতরূক। আবূ হাতিম তাকে হাদীস তৈরিকারী বলেছেন। এছাড়াও আশ্‘আস ইবনু শাবীব নামের বর্ণনাকারী মাজহূলুল হাল, য‘ঈফাহ্ ১৫১৯। ‘‘জাওয়ামিউল কালিম’’ সফ্টওয়্যার হাদীসটিকে মাওযূ‘ বলে উল্লেখ করেছে।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৮৭৭-[৬৬]-এর সারসংক্ষেপ
এই হাদিসে বলা হয়েছে, গীবতের কাফফারার একটি দিক হলো যার গীবত করা হয়েছে তার জন্য মাগফিরাত চাওয়া। দোয়ার ভাষা এসেছে: “হে আল্লাহ! আমাকে এবং তাকে ক্ষমা করো।” তবে বর্ণনার শেষে স্পষ্টভাবে বলা হয়েছে, ইমাম বায়হাকী (রহিমাহুল্লাহ) “দা‘ওয়াতুল কাবীর”-এ এটি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, এর সনদে দুর্বলতা আছে। তাই এই হাদিসের শিক্ষা নিতে হলে সতর্ক ভাষা ব্যবহার করা দরকার। মূল বার্তা হলো—গীবত করলে বিষয়টি হালকা নয়; আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং যার সম্মান নিয়ে কথা বলা হয়েছে তার জন্যও ভালো দোয়া করতে হবে। একই সাথে শক্ত ভিত্তির জন্য গীবত থেকে বাঁচা, ক্ষতিগ্রস্ত ব্যক্তির অধিকার চিন্তা করা এবং নিজের জিহ্বা নিয়ন্ত্রণ করা জরুরি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- গীবত করলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।
- যার গীবত করা হয়েছে তার জন্য মাগফিরাতের দোয়া করা ভালো শিক্ষা হিসেবে এসেছে।
- এই বর্ণনার সনদ দুর্বল বলা হয়েছে, তাই সতর্কভাবে উদ্ধৃত করা দরকার।
- গীবত থেকে বেঁচে থাকা সবচেয়ে নিরাপদ পথ।
