২৫/১১. অধ্যায়ঃ

ওয়াদা বা প্রতিশ্রুতি - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৮৭৮-[১]

عَن جابرٍ قَالَ: لَمَّا مَاتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَاء أَبُو بَكْرٍ مَالٌ مِنْ قِبَلِ الْعَلَاءِ بْنِ الْحَضْرَمِيِّ. فَقَالَ أَبُو بكر: من كَانَ لَهُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَيْنٌ أَوْ كَانَتْ لَهُ قِبَلَهُ عِدَةٌ فَلْيَأْتِنَا. قَالَ جَابِرٌ: فَقُلْتُ: وَعَدَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُعْطِيَنِي هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا. فَبَسَطَ يَدَيْهِ ثَلَاثَ مَرَّاتٍ. قَالَ جَابِرٌ: فَحَثَا لِي حَثْيَةً فَعَدَدْتُهَا فَإِذَا هِيَ خَمْسُمِائَةٍ وَقَالَ: خُذْ مثلَيها. مُتَّفق عَلَيْهِ

জাবির (রাঃ) হতে বর্ণিতঃ

যখন রাসূলুল্লাহ (ﷺ) ইন্তিকাল করলেন এবং আবূ বাক্ সিদ্দীক্ব (রাঃ)-এর কাছে বাহরাইনের গভর্নর ‘আলা ইবনু আল-হাযরামীর তরফ থেকে মালামাল এলো, তখন আবূ বাক্ সিদ্দীক্ব (রাঃ) বললেন : “নবী (ﷺ)-এর ওপর কার দেনা আছে, অথবা কারো সাথে তিনি ওয়া'দা করেছিলেন, তারা যেন আমার কাছে আসে।” জাবির (রাঃ) বলেন, আমি বললাম : রাসূলুল্লাহ (ﷺ) আমার সাথে ওয়া'দা করেছিলেন যে, আমাকে এত এত এত দেবেন। তিনি (রাসূল (ﷺ) নিজের দু'হাত প্রসারিত করে তিনবার ইশারা করেছিলেন। জাবির (রাঃ) বলেন, আবূ বাক্ সিদ্দীক্ব (রাঃ) আমাকে আঁজলা ভরে এক আঁজলা মাল দিলেন। আমি গণনা করে দেখলাম, এতে পাঁচশ' দিরহাম আছে এবং তিনি (আবূ বাক্ সিদ্দীক্ব (রাঃ) বললেন : পাঁচশ' পাঁচশ' করে আরো দু'বার গুণে নাও।

[১] সহীহ : বুখারী ৪৮৭৮, মুসলিম ৬১-(২৩১৪), আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৭৬০৩, মুসান্নাফ ‘আবদুর রাযযাক ৭০৩৪।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন