২৫/১১. অধ্যায়ঃ
ওয়াদা বা প্রতিশ্রুতি - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৮৭৯-[২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৮৭৯-[২]
عَنْ أَبِي جُحَيْفَةَ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبْيَضَ قَدْ شَابَ وَكَانَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ يُشْبِهُهُ وَأَمَرَ لَنَا بِثَلَاثَةَ عَشَرَ قَلُوصًا فَذَهَبْنَا نَقْبِضُهَا فَأَتَانَا مَوْتُهُ فَلَمْ يُعْطُونَا شَيْئًا. فَلَمَّا قَامَ أَبُو بَكْرٍ قَالَ: مَنْ كَانَتْ لَهُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِدَةٌ فَلْيَجِئْ فَقُمْتُ إِلَيْهِ فَأَخْبَرْتُهُ فَأَمَرَ لَنَا بِهَا. رَوَاهُ التِّرْمِذِيُّ
আবূ জুহায়ফাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখেছি যে, শুভ্রতা প্রকাশ পেয়েছিল। ‘আলী (রাঃ)-এর পুত্র হাসান (রাঃ) রাসূল (ﷺ)-এর অনুরূপ ছিলেন। নবী (ﷺ) আমাদেরকে তেরোটি সবল উট দিতে আদেশ করেছিলেন। আমরা সে উটগুলো আনতে গেলাম। আমাদের কাছে তাঁর ইন্তিকালের সংবাদ পৌঁছল, তখন আমাদেরকে কোনকিছু দেয়া হলো না। অতঃপর যখন আবূ বাক্ সিদ্দীক্ব (রাঃ) খলীফাহ্ নির্বাচিত হলেন, তখন তিনি ঘোষণা করলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) যদি কারো সাথে কোন ওয়া‘দা করে থাকেন, তবে সে যেন আমার কাছে আসে। তখন আমি তাঁর কাছে উপস্থিত হলাম এবং এ ঘটনা তাঁকে জানালাম। তিনি আমাদেরকে তা (তেরোটি উট) দিয়ে দিতে আদেশ করলেন।
[১] সহীহ : তিরমিযী ২৮২৬, মুসলিম ১০৭(২৩৪৩), আল মু‘জামুল কাবীর লিল ত্ববারানী ১৭৭৮৬।
