২৫/১১. অধ্যায়ঃ
ওয়াদা বা প্রতিশ্রুতি - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৮৮০-[৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৮৮০-[৩]
وَعَن عبدِ الله بن أبي الحَسْماءِ قَالَ: بَايَعْتُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلَ أَنْ يُبْعَثَ وَبَقِيَتْ لَهُ بَقِيَّةٌ فَوَعَدْتُهُ أَنْ آتِيَهُ بِهَا فِي مَكَانِهِ فَنَسِيتُ فَذَكَرْتُ بَعْدَ ثَلَاثٍ فَإِذَا هُوَ فِي مَكَانِهِ فَقَالَ: «لَقَدْ شَقَقْتَ عَلَيَّ أَنَا هَهُنَا مُنْذُ ثَلَاثٍ أنتظرك» . رَوَاهُ أَبُو دَاوُد
‘আবদুল্লাহ ইবনু আবুল হাসমা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর নুবুওয়াত লাভের পূর্বে একদিন আমি তাঁর কাছ থেকে কিছু কেনাকাটা করি, যার কিছু মূল্য পরিশোধ করতে বাকি রয়ে গিয়েছিল। আমি তাঁর সাথে ওয়া'দা করেছিলাম যে, আমি অবশিষ্ট দাম নিয়ে তাঁর নির্ধারিত স্থানে এসে উপস্থিত হব। আমি এ প্রতিশ্রুতির কথা ভুলে গেলাম। তিনদিন পরে আমার স্মরণ হলো। এসে দেখলাম, তিনি সে নির্দিষ্ট স্থানেই আছেন। আমাকে দেখে তিনি (ﷺ) বললেন : তুমি আমাকে খুব বিপদে ফেলেছিলে। আমি তিনদিন যাবৎ তোমার অপেক্ষা করছি।
[১] সানাদ য‘ঈফ : আবূ দাঊদ ৪৯৯৬, য‘ঈফ আত্ তারগীব ওয়াত্ তারহীব ১৭৭৬, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২১৩৫৬। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘আবদুল কারীম’’ নামের বর্ণনাকারী মাজহূল বা অপরিচিত।
