২৫/১১. অধ্যায়ঃ
ওয়াদা বা প্রতিশ্রুতি - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৮৮১-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৮৮১-[৪]
وَعَن زيد بن أَرقم عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا وَعَدَ الرَّجُلُ أَخَاهُ وَمِنْ نِيَّتِهِ أَنْ يَفِيَ لَهُ فَلَمْ يَفِ وَلِمَ يَجِئْ لِلْمِيعَادِ فَلَا إِثْمَ عَلَيْهِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ
যায়দ ইবনু আরকাম (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি নবী (ﷺ) হতে বর্ণনা করেন, তিনি (ﷺ) বলেছেন : যখন কোন ব্যক্তি তার কোন ভাইয়ের সাথে কোন বিষয়ে প্রতিশ্রুতি দেয়, আর তার এ অভিপ্রায় থাকে যে, সে প্রতিশ্রুতি পালন করবে। অতঃপর কোন কারণবশতঃ প্রতিশ্রুতি পালন করতে পারল না এবং সময় মতো এলো না, তবে তার পাপ হবে না।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৪৯৯৫, তিরমিযী ২৬৩৫। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘আবুল নু‘মান ও আবূ ওয়াক্কাস’’ নামে দু’জন মাজহূল বা অপরিচিত বর্ণনাকারী আছে। দেখুন- সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ১৪৪৭ নং হাদীসের আলোচনা দ্রঃ। আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৪৯৪০, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২১৩৫৯।
