২৫/১২. অধ্যায়ঃ
ঠাট্টা ও কৌতুক প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৮৯০-[৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৮৯০-[৭]
وَعَنْ عَوْفِ بْنِ مَالِكٍ الْأَشْجَعِيِّ قَالَ: أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ تَبُوكَ وَهُوَ فِي قُبَّةٍ مِنْ أَدَمٍ فَسَلَّمْتُ فَرَدَّ عَلَيَّ وَقَالَ: «ادْخُلْ» فَقُلْتُ: أَكُلِّي يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «كُلُّكَ» فَدَخَلْتُ. قَالَ عُثْمَان بن أبي عَاتِكَة: إِنَّمَا قَالَ أَدْخُلُ كُلِّي مِنْ صِغَرِ الْقُبَّةِ. رَوَاهُ أَبُو دَاوُد
আওফ ইবনু মালিক আল আজা'ঈ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি তাবূকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে উপস্থিত হলাম। তিনি একটি চামড়ার তাঁবুর মধ্যে অবস্থান করছিলেন। আমি সালাম প্রদান করলে তিনি (ﷺ) আমার সালামের জবাব দিলেন এবং বললেন, ভিতরে চলে এসো। আমি বললাম : হে আল্লাহর রাসূল! আমার সম্পূর্ণ শরীরটি নিয়েই ভিতরে আসব? তিনি (ﷺ) বললেন : হ্যাঁ, সম্পূর্ণটা নিয়েই। তখন আমি ভিতরে প্রবেশ করলাম। উসমান ইবনু আবূ ‘আতিকাহ্ বলেন : ‘আওফ ইবনু মালিক-এর “আমি সম্পূর্ণ প্রবেশ করব?” বলে কৌতুক করার কারণ ছিল, রাসূলুল্লাহ (ﷺ)-এর তাঁবুটি ছোট ছিল।
[১] সহীহ : আবূ দাঊদ ৫০০০, ইবনু মাজাহ ৪০৪২।
