২৫/১৪. অধ্যায়ঃ
অনুগ্রহ ও স্বজনে সদাচার - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৯২৫-[১৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৯২৫-[১৫]
عَنْ ثَوْبَانَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَرُدُّ الْقَدَرَ إِلَّا الدُّعَاءُ وَلَا يَزِيدُ فِي الْعُمْرِ إِلَّا الْبِرُّ وَإِنَّ الرَّجُلَ لَيُحْرَمُ الرِّزْقَ بِالذَّنْبِ يُصِيبُهُ» . رَوَاهُ ابْنُ مَاجَهْ
সাওবান (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : দোয়া ব্যতীত আর কিছুই ভাগ্যকে পরিবর্তন করে না, পুণ্য ব্যতীত আর কিছুই আয়ু বাড়ায় না এবং কৃত পাপ ব্যতীত আর কিছুই মানুষকে জীবিকা থেকে বঞ্চিত করে না।
[১] হাসান তবে (وَإِنَّ الرَّجُلَ لَيُحْرَمُ...) থেকে বাকী অংশটুকু ছাড়া : ইবনু মাজাহ ৪০২২, শারহুল ‘আক্বীদাহ্ আত্ ত্বহাবিয়্যাহ্ ২১/১৫০ পৃঃ, সিলসিলাতুস্ সহীহাহ্- ১৫৪, আহমাদ ২২৩৫৮৬, শু‘আবুল ইমান ১০২৩৩, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৪২৫।
