২৫/১৪. অধ্যায়ঃ

অনুগ্রহ ও স্বজনে সদাচার - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৯৩৬-[২৬]

وَعَن أبي أسيد السَّاعِدِيّ قَالَ: بَيْنَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ جَاءَ رَجُلٌ مِنْ بَنِي سَلَمَةَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ هَلْ بَقِي من برِّ أبويِّ شيءٌ أَبَرُّهُمَا بِهِ بَعْدَ مَوْتِهِمَا؟ قَالَ: «نَعَمْ الصَّلَاةُ عَلَيْهِمَا وَالِاسْتِغْفَارُ لَهُمَا وَإِنْفَاذُ عَهْدِهِمَا مِنْ بَعْدِهِمَا وَصِلَةُ الرَّحِمِ الَّتِي لَا تُوصَلُ إِلَّا بِهِمَا وَإِكْرَامُ صَدِيقِهِمَا» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ

আবু উসায়দ আস্ সাইদী (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে বসেছিলাম। বানী সালামাহ্ গোত্রের এক ব্যক্তি এসে বলল : হে আল্লাহর রাসূল! আমার পিতা-মাতার মৃত্যুর পরও কি তাদের প্রতি সদাচরণ করার মতো কোনকিছু অবশিষ্ট থাকে? তিনি ( (ﷺ)) বললেন : হ্যাঁ আছে। তা হলো, তাঁদের জন্য দোয়া করা, তাঁদের ওয়াদা পূরণ করা, তাঁদের আত্মীয়দের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এবং তাঁদের বন্ধু-বান্ধবদের প্রতি সম্মান প্রদর্শন করা।

[১] য‘ঈফ : আবূ দাঊদ ৫১৪২, ইবনু মাজাহ ৩৬৬৪, ইবনু হিব্বান ২০৩০। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘আবূ আসীদ’’-এর মুক্ত দাস ‘আলী নামক একজন বর্ণনাকারী আছে, যে ব্যক্তি বিশ্বাসী নয়। এছাড়া বাকী সকল বর্ণনাকারী বিশ্বস্ত। দেখুন- য‘ঈফাহ্ ৫৯৭, য‘ঈফ আত্ তারগীব ১৪৮২।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন