২৫/১৪. অধ্যায়ঃ

অনুগ্রহ ও স্বজনে সদাচার - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৯২৯-[১৯]

وَعَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ عَنْ أَبِيهِ عَنْ جدَّه قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ مَنْ أَبَرُّ؟ قَالَ: «أُمَّكَ» قُلْتُ: ثُمَّ مَنْ؟ قَالَ: «أُمَّكَ» قُلْتُ: ثُمَّ مَنْ؟ قَالَ: «أُمَّكَ» قُلْتُ: ثُمَّ مَنْ؟ قَالَ: «أَبَاكَ ثُمَّ الْأَقْرَبَ فَالْأَقْرَبَ» رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد

মু'আবিয়াহ্ ইবনু হায়দাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

তাঁর পিতামহ বলেছেন : আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল! আমি কার সাথে উত্তম আচরণ করব? তিনি (ﷺ) বললেন : তোমার মায়ের সাথে। আমি বললাম : অতঃপর কার সাথে? তিনি (ﷺ) বললেন : তোমার মায়ের সাথে। আমি জিজ্ঞেস করলাম : তারপর কার সাথে? তিনি (ﷺ) বললেন : তোমার মায়ের সাথে। আমি জিজ্ঞেস করলাম : তারপর কার সাথে? এবার তিনি (ﷺ) বললেন : তোমার বাবার সাথে, তারপর তোমার নিকটতম আত্মীয়-স্বজনের সাথে, তারপর তাদের নিকটতম আত্মীয়দের সাথে।

[১] হাসান : তিরমিযী ১৮৯৭, আবূ দাঊদ ৫১৩৯, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৪৩৮, সহীহ আত্ তারগীব ৮৮৬, সহীহুল জামি‘ ৭৭০৯, সহীহ আল আদাবুল মুফরাদ ৫, মুসান্নাফ ‘আবদুর রাযযাকব ২০১২১, আহমাদ ২০০৪৮, শু‘আবুল ঈমান ৭৮৩৮, আর মুসতাদরাক ৬৭০৭, আল মু‘জামুল আওসাত্ব ৫০৬৫।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন