২৫/১৪. অধ্যায়ঃ
অনুগ্রহ ও স্বজনে সদাচার - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৯২৮-[১৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৯২৮-[১৮]
وَعَن أبي الدَّرْدَاء أَنَّ رَجُلًا أَتَاهُ فَقَالَ: إِنَّ لِي امْرَأَةً وَإِن لي أُمِّي تَأْمُرُنِي بِطَلَاقِهَا؟ فَقَالَ لَهُ أَبُو الدَّرْدَاءِ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْوَالِدُ أَوْسَطُ أَبْوَابِ الْجَنَّةِ فَإِنْ شِئْتَ فَحَافِظْ عَلَى الْبَابِ أَوْ ضَيِّعْ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَه
আবুদ্ দারদা (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন জনৈক ব্যক্তি তাঁর কাছে এসে বলল : আমার স্ত্রী আছে। আমার মা চান যে, আমি আমার স্ত্রীকে ত্বলাক্ব দেই। তখন আবুদ্ দারদা (রাঃ) বললেন : আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি (ﷺ) বলেছেন : পিতা হলেন জান্নাতের দরজাসমূহের মধ্যবর্তী দরজা। যদি তুমি ভালো মনে করো, তবে এ দরজাকে রক্ষণাবেক্ষণ করো; আর যদি ইচ্ছে করো, তবে বিনষ্ট করো।
[১] সহীহ : তিরমিযী ১৯০০, ইবনু মাজাহ ৩৬৬৩, সিলসিলাতুস্ সহীহাহ্ ৯১০, সহীহুল জামি‘ ৭১৪৫, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৪৮৬, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৫৪০০, আহমাদ ২৭৫১১, সহীহ ইবনু হিব্বান ৪২৫, শু‘আবুল ঈমান ৭৮৪৭, আল মুসতাদরাক ৭২৫২।
