২৫/১৪. অধ্যায়ঃ
অনুগ্রহ ও স্বজনে সদাচার - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৯২৬-[১৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৯২৬-[১৬]
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: دَخَلْتُ الْجَنَّةَ فَسَمِعْتُ فِيهَا قِرَاءَةً فَقُلْتُ: مَنْ هَذَا؟ قَالُوا: حَارِثَةُ بْنُ النُّعْمَانِ كَذَلِكُمُ الْبِرُّ كَذَلِكُمُ الْبِرُّ «. وَكَانَ أَبَرَّ النَّاسِ بِأُمِّهِ. رَوَاهُ فِي» شَرْحِ السُّنَّةِ «. وَالْبَيْهَقِيُّ فِي» شعب الْإِيمَان وَفِي رِوَايَة: قَالَ: «نِمْتُ فرأيتني فِي الْجنَّة» بدل «دخلت الْجنَّة»
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমি জান্নাতে প্রবেশ করলাম এবং এতে কুরআন পাঠ করতে শুনলাম। আমি জিজ্ঞেস করলাম : এ ব্যক্তি কে? মালায়িকা (ফেরেশ্তাগণ) বললেন : হারিসাহ্ ইবনু নু'মান (রাঃ)। এটা শুনে সহাবায়ি কিরামের মনে প্রশ্ন জাগল, হারিসাহ্ কিভাবে এত মর্যাদা লাভ করল? তিনি (ﷺ) বললেন : পুণ্যের প্রতিফল এরূপই, পুণ্যের প্রতিফল এরূপই। সে তার মায়ের সাথে সকল মানুষের তুলনায় সর্বোত্তম সদাচরণ করত।অপর এক বর্ণনায় আছে, “আমি জান্নাতে প্রবেশ করলাম”-এর স্থলে “আমি ঘুমালাম এবং নিজেকে জান্নাতে দেখলাম”। এখানে فَرَأَيْتُنِيْ فِي الْجَنَّةِ বাক্যটি دَخَلْتُ الْجَنَّةَ-এর পরিবর্তে নেয়া হয়েছে।
[১] সহীহ : শারহুস্ সুন্নাহ্ ৩৪১৯, শু‘আবুল ঈমান ৭৮৫১, সিলসিলাতুস্ সহীহাহ্ ৯১৩, মুসান্নাফ ‘আবদুর রাযযাকব ২০১১৯, আহমাদ ২৫১৮২, সহীহ ইবনু হিব্বান ৭০২৫, শু‘আবুল ঈমান ৭৮৫১ সুনানুন্ নাসায়ী আল কুবরা ৮২৩৩, আল মুসতাদরাক ৭২৪৭।
