২৫/১৪. অধ্যায়ঃ
অনুগ্রহ ও স্বজনে সদাচার - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৯৩০-[২০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৯৩০-[২০]
وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم يَقُول: قَالَ الله تبَارك: أَنَا اللَّهُ وَأَنَا الرَّحْمَنُ خَلَقْتُ الرَّحِمَ وَشَقَقْتُ لَهَا مِنِ اسْمِي فَمَنْ وَصَلَهَا وَصَلْتُهُ وَمَنْ قطعهَا بتته . رَوَاهُ أَبُو دَاوُد
‘আবদুর রহমান ইবনু 'আওফ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি (ﷺ) বলেছেন, কল্যাণময় মহান আল্লাহ বলেছেন : “আমি আল্লাহ”, “আমিই রহমান”, আমি রহিম”-কে সৃষ্টি করেছি। “রহিম” নামটি আমি আমার “রহমান” নাম থেকে অনুসৃত। সুতরাং যে ব্যক্তি আত্মীয়তাকে সংযোজিত করবে অর্থাৎ- আত্মীয়তার সম্পর্ক বহাল রাখবে, আমি তাকে আমার রহমাতের সাথে সংযুক্ত করব। আর যে ব্যক্তি আত্মীয়তাকে ছিন্ন করবে, আমি তাকে আমার রহমাত থেকে ছিন্ন করব।
[১] সহীহ : আবূ দাঊদ ১৬৯৪, তিরমিযী ১৯০৭, সিলসিলাতুস্ সহীহাহ্ ৫২০, সহীহ আবূ দাঊদ ১৪৮৭, সহীহ আল আদাবুল মুফরাদ ৩৮, সিলসিলাতুস্ সহীহাহ্ ৫২০, মুসান্নাফ ‘আবদুর রাযযাকব ২০২৩৪, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৫৩৮৭, আহমাদ ১৬৮১, সহীহ ইবনু হিব্বান ৪৪৩, শু‘আবুল ঈমান ৭৯৪১, আল মু‘জামুল আওসাত্ব ৩৩৩৯, আল মুসতাদরাক ৭২৬৮, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৩৫৯৫।
