২৫/১৪. অধ্যায়ঃ

অনুগ্রহ ও স্বজনে সদাচার - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৯৩৭-[২৭]

وَعَن أبي الطُّفَيْل قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْسِمُ لَحْمًا بِالْجِعْرَانَةِ إِذْ أَقْبَلَتِ امْرَأَةٌ حَتَّى دَنَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَسَطَ لَهَا رِدَاءَهُ فَجَلَسَتْ عَلَيْهِ. فَقُلْتُ: مَنْ هِيَ؟ فَقَالُوا: هِيَ أُمُّهُ الَّتِي أَرْضَعَتْهُ. رَوَاهُ أَبُو دَاوُد

আবুত্ব তুফায়ল (রাঃ) হতে বর্ণিতঃ

“জি‘রানাহ্” নামক স্থানে আমি নবী (ﷺ)-কে গোশ্ত বণ্টন করতে দেখলাম। এমন সময় এক মহিলা আগমন করলেন, যখন তিনি নবী (ﷺ)-এর নিকটবর্তী হলেন, নবী (ﷺ) তাঁর জন্য নিজের চাদর বিছিয়ে দিলেন। তখন তিনি (মহিলা) সেই চাদরের উপর বসলেন। আমি জিজ্ঞেস করলাম, এ মহিলা কে? তাঁরা বলল, ইনি সেই মহিলা, যিনি তাঁকে (ﷺ) শৈশবে স্তন্য পান করিয়েছিলেন।

[১] য‘ঈফ : আবূ দাঊদ ৫১৪৪, মুসনাদুল বাযযার ২৭৮১, আল মু‘জামুল আওসাত্ব ২৪২৪, আল মুসতাদরাক ৬৫৯৫, য‘ঈফ আল আদাবুল মুফরাদ ২০৯। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘জা‘ফার ইবনু ইয়াহ্ইয়া’’-কে ‘আলী ইবনুল মাদানী ও ইমাম যাহাবী মাজহূল বলেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন